সোমবার ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ক্ষতিগ্রস্ত রাড্ডা পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লক্ষ টাকার অনুদান জামায়াতের উপাচার্য পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলনের বিরুপ প্রভাব পড়ছে চুয়েটে বিখ্যাত হয়ে যেন, ‘খ্যাতির বিড়ম্বনায় কেপ ভার্দের ভোজিনিয়া’ সাংবাদিকদের গ্রেপ্তারের আগে আদালতের অনুমতির প্রস্তাব এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এসএসসির খাতা মূল্যায়ন করা শিক্ষকদের জবাবদিহির আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের ফ্যামিলি কার্ড কর্মসূচির নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ সমাজসেবা অধিদপ্তররে শত্রুর কথাবার্তা যা-ই হোক, হরমুজ প্রণালি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে: ইরান রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ক্ষতিগ্রস্ত ভবনটিতে বর্তমানে সীমিত পরিসরে চিকিৎসাসেবা চলছে কক্সবাজার বিমানবন্দরে নবনির্মিত টার্মিনাল থেকে ফ্লাইট পরিচালনা শুরু
Advertise with us

১৩ বছর পূর্ণ করল জেনিথ ইসলামী লাইফ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১২ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১৩ বছর পূর্ণ করল জেনিথ ইসলামী লাইফ

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি প্রতিষ্ঠার ১৩ বছর পূর্ণ করেছে। ২০১৩ সালের ১১ই আগস্ট বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) অনুমোদন নিয়ে কার্যক্রম শুরু করে কোম্পানিটি।

কোম্পানির দেয়া তথ্য অনুযায়ী, গত ১৩ বছরে গ্রাহকদের প্রায় ৪৭ কোটি টাকার বীমা দাবি ও অন্যান্য সুবিধা পরিশোধ করা হয়েছে।

এর মধ্যে ৩৬৮টি মৃত্যুদাবি, ৪,২৬৮টি গ্রুপ ও হাসপাতাল বীমা দাবি এবং ১,১৫২টি মেয়াদোত্তীর্ণ বীমা দাবি রয়েছে। এ ছাড়া সার্ভাইভাল বেনিফিট (এসবি) ও সমর্পণমূল্যের অর্থও পরিশোধ করা হয়েছে।

মৃত্যুদাবি ছাড়া অন্যান্য অর্থ বিইএফটিএনের মাধ্যমে পরিশোধ করা হয় বলে জানিয়েছে কোম্পানিটি।

বর্তমানে ছয়টি সরকারি ও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে বীমা সেবা দিচ্ছে জেনিথ ইসলামী লাইফ। এ ছাড়া বিভিন্ন ব্যাংক, লিজিং কোম্পানি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানও কোম্পানিটির বীমা সেবার আওতায় রয়েছে।

কোম্পানির কার্যক্রম ও গ্রাহকসেবায় এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং বা ইআরপি ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে।

জেনিথ ইসলামী লাইফের পরিচালনা পর্ষদে তৈরি পোশাক, ব্যাংক, লিজিং, শিপিং, গণমাধ্যম ও বিশ্ববিদ্যালয় খাতের উদ্যোক্তারা রয়েছেন। শেয়ারহোল্ডারদের মধ্যে একটি লাইফ বীমা ও একটি নন-লাইফ বীমা কোম্পানিও রয়েছে।

প্রতিষ্ঠার ১৩ বছর পূর্তি উপলক্ষে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন, ‘গ্রাহক, শেয়ারহোল্ডার, শুভানুধ্যায়ী এবং আমাদের কর্মীদের আন্তরিক সহযোগিতায় আমরা এই সাফল্য অর্জন করেছি।’

আগামী দিনে সেবার মান ও গ্রাহক সন্তুষ্টির ওপর গুরুত্ব দেয়া হবে বলে জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়