মঙ্গলবার ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
লিভার প্রতিস্থাপন বিষয়ে বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণ দিতে আগ্রহী পাকিস্তান আবারও প্রাণঘাতী বন্যা-ভূমিধসের কবলে ভারত ও নেপাল, মৃত্যু ৭৬ ‘সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়’ রাড্ডা পরিদর্শনে আসিফ মাহমুদের মন্তব্য ক্ষতিগ্রস্ত রাড্ডা পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লক্ষ টাকার অনুদান জামায়াতের উপাচার্য পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলনের বিরুপ প্রভাব পড়ছে চুয়েটে বিখ্যাত হয়ে যেন, ‘খ্যাতির বিড়ম্বনায় কেপ ভার্দের ভোজিনিয়া’ সাংবাদিকদের গ্রেপ্তারের আগে আদালতের অনুমতির প্রস্তাব এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এসএসসির খাতা মূল্যায়ন করা শিক্ষকদের জবাবদিহির আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের ফ্যামিলি কার্ড কর্মসূচির নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ সমাজসেবা অধিদপ্তররে
Advertise with us

চট্টগ্রামে শিপইয়ার্ডে দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামে শিপইয়ার্ডে দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে অসুস্থ শ্রমিকদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি চমেক হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন শ্রমিকদের খোঁজখবর নেন। এ সময় তিনি অসুস্থদের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন।

এছাড়া, দুর্ঘটনায় নিহতদের স্বজনদের সান্ত্বনা ও অসুস্থ শ্রমিকের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এসময় তিনি বলেন, নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন এ টাকা দেবে।

এর আগে, শুক্রবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ নামের একটি জাহাজভাঙা ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এতে অন্তত আটজন শ্রমিক নিহত হন। তাদের মধ্যে হাবিবুর রহমান, পলাশ দাশ, সানি দাশ, মনসুর আলী, নাসির উদ্দিন, মো. খোকন, ও মো. রানাসহ ৭ জনের নাম জানা গেছে। গ্যাসে আক্রান্ত হয়ে অসুস্থ হওয়া আরও কয়েকজন শ্রমিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকালে ইয়ার্ডে একটি স্ক্র্যাপ জাহাজ কাটার কাজ চলছিল। জাহাজের একটি ট্যাংকে জমে থাকা তরল বর্জ্য পরিদর্শনের সময় হঠাৎ সেখান থেকে বিষাক্ত গ্যাস বের হতে শুরু করে। এতে ঘটনাস্থলেই কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও কয়েকজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনার কারণ ও ইয়ার্ডে শ্রমিকদের নিরাপত্তা-ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়