বুধবার ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে শেখ হাসিনা চেহারা প্রদর্শন করতে পারেন না, তার দেশে আসার সাহস নেই: আখতার পদত্যাগ করেছেনে কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ‎সিলেটে সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে হেলপার নিহত লন্ডনে এনসিপির নেতাকর্মীদের ওপর আ. লীগের হামলা, কয়েকজন আহত ডিএফসি অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ: মাহদী আমিন শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু মালবাহী ট্রেনের ইঞ্জিনে হামলা, দুই রেলকর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা
Advertise with us

ভোগান্তি ছাড়াই অনলাইনে শিক্ষকদের অবসরের টাকা অ্যাকাউন্টে পৌঁছে যাবে

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৫ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভোগান্তি ছাড়াই অনলাইনে শিক্ষকদের অবসরের টাকা অ্যাকাউন্টে পৌঁছে যাবে

আগামী দিনগুলোতে যথাসময়ে অনলাইনে শিক্ষকদের প্রাপ্য টাকা কোনো ভোগান্তি ছাড়াই তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের সুবিধার অর্থ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যতদিন নির্বাচিত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে, শিক্ষকদের এই টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না। এমনকি কোনো ভোগান্তি ও কোনো মধ্যস্বত্বভোগীর যন্ত্রণা সইতে হবে না।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া বরাবরই শিক্ষা-শিক্ষক-শিক্ষিকা-শিক্ষার্থী সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করতেন। বিশেষ করে নারীদের একাডেমিক শিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে তার উদ্যোগ এবং ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। শিক্ষা বিস্তারে তার চালু করা ‘শিক্ষা উপবৃত্তি এবং নারীদের বিনা বেতনে শিক্ষার সুযোগ’ শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশে ‘মডেল’ হিসেবে অনুসরণ করছে।

প্রধানমন্ত্রী বলেন, পতিত, পরাজিত, বিতাড়িত ফ্যাসিবাদী সরকার যেভাবে ব্যাংক-বীমাসহ প্রতিটি সেক্টর থেকে লুটপাট করেছিল, সেই লুটপাটের কবল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থরক্ষায় গঠিত উল্লেখিত দুটি তহবিলও রেহাই পায়নি।

তিনি আরও বলেন, জাল ইনডেক্স তৈরি, লুটপাটের সুযোগ তৈরি করতে শিক্ষকদের কল্যাণ তহবিল থেকে অর্থ দুর্বল ব্যাংকে সরিয়ে নেওয়া এবং প্রযুক্তিগত অবকাঠামো ধ্বংস করার মাধ্যমে এই তহবিল দুটিকে প্রায় দেউলিয়া করে ফেলা হয়েছিল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়