সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
গ্যাস-বিদ্যুৎ সরবরাহের নিশ্চিতের দাবিকে বলা হচ্ছে হঠকারিতা: নাহিদ সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন উপলক্ষ্যে প্রকাশিত ‌‌‌‌’ই-বুক’‌‌‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‍‍ প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী তীব্র গ্যাস সংকটে আরও বড় হয়েছে গাড়ির লাইন আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না: জামায়াত সেক্রেটারি সেপ্টেম্বরে রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেওয়া হবে: তথ্যমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের আমলে চিকিৎসা খাতে চরম অবহেলা ও লুটপাট হয়েছে বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় বিএনপির সরকার
Advertise with us

ভারতের উত্তরপ্রদেশের বিমানবন্দরে যাত্রীর গুলিতে ২ নিরাপত্তাকর্মী আহত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৬ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারতের উত্তরপ্রদেশের বিমানবন্দরে যাত্রীর গুলিতে ২ নিরাপত্তাকর্মী আহত

ভারতের উত্তরপ্রদেশের লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাইসেন্স করা পিস্তল থেকে দুর্ঘটনাবশত চালানো গুলিতে দুই নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাতল্লাশির সময় এই দুর্ঘটনা ঘটে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পিস্তলটির মালিকের নাম কমলেশ কেদারনাথ রায়। তিনি স্ত্রীকে নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বেনারস থেকে মুম্বাই যাচ্ছিলেন।

কর্মকর্তারা জানান, নিরাপত্তাতল্লাশির সময় কমলেশের ৭.৬২ মিমি পিস্তল ও ২১ রাউন্ড তাজা গুলি পরীক্ষা করার মুহূর্তে দুর্ঘটনাবশত গুলিবর্ষণের ঘটনা ঘটে।

ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘অস্ত্রটি পরীক্ষার সময় দুর্ঘটনাবশত এক রাউন্ড গুলি বের হয়ে যায় এবং এটি অন্য কোথাও লেগে ছিটকে এসে স্ক্রিনিং কর্মী রোহিত রাজ ও সুমন কুমারীকে আঘাত করে।’

আহত দুই কর্মীকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই যাত্রীকে আটক করে পুলিশ। ভারতের ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটি ঘটনাটি তদন্ত করে দেখছে। বিমানবন্দরে অস্ত্র বহন ও নাড়াচাড়ার নির্ধারিত নিয়ম ঠিকমতো মানা হয়েছিল কি না, তদন্তে তা খতিয়ে দেখা হচ্ছে।

আইন অনুযায়ী, বিমানে আগ্নেয়াস্ত্র বহন করতে হলে তা সম্পূর্ণ খালি করা এবং তালাবদ্ধ শক্ত বাক্সে প্যাক করার বিধান রয়েছে। পাশাপাশি ফ্লাইটের চেক-ইন কাউন্টারে বৈধ লাইসেন্স ও আলাদাভাবে রাখা গুলি দেখানোর পাশাপাশি এ-সংক্রান্ত ঘোষণাও দিতে হয়। নিয়ম অনুযায়ী, একজন যাত্রী তাঁর ব্যাগেজে সর্বোচ্চ একটি লাইসেন্সপ্রাপ্ত রিভলবার, পিস্তল বা শটগান এবং ৫০টি কার্তুজ বহন করতে পারেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়