বুধবার ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে শেখ হাসিনা চেহারা প্রদর্শন করতে পারেন না, তার দেশে আসার সাহস নেই: আখতার পদত্যাগ করেছেনে কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ‎সিলেটে সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে হেলপার নিহত লন্ডনে এনসিপির নেতাকর্মীদের ওপর আ. লীগের হামলা, কয়েকজন আহত ডিএফসি অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ: মাহদী আমিন শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু মালবাহী ট্রেনের ইঞ্জিনে হামলা, দুই রেলকর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা
Advertise with us

হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৭ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৩১ জনের শরীরে। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৫০ জন।

সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৫ জনে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৭ হাজার ৯৩০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ৭৭৮ জনে।

১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৫ হাজার ৩৮৬ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ২০ হাজার ৯১৩ জন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়