বুধবার ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
নারীদের স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিতে পিংক বাস উদ্বোধন করলেন সড়কমন্ত্রী ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের নিশ্চিতের দাবিকে বলা হচ্ছে হঠকারিতা: নাহিদ সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন উপলক্ষ্যে প্রকাশিত ‌‌‌‌’ই-বুক’‌‌‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‍‍ প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী তীব্র গ্যাস সংকটে আরও বড় হয়েছে গাড়ির লাইন আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না: জামায়াত সেক্রেটারি
Advertise with us

চতুর্থ মেয়াদে মেটলাইফ বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মুশফিকুর রহিম

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৭ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চতুর্থ মেয়াদে মেটলাইফ বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মুশফিকুর রহিম

চতুর্থ বারের মত দেশের শীর্ষ লাইফ বীমা প্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ক্রিকেটার মুশফিকুর রহিম।

সম্প্রতি এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মেটলাইফ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার নওফেল আনোয়ারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় মুশফিকুর রহিম আর্থিক সুরক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করবেন। পাশাপাশি, মেটলাইফ বাংলাদেশের বিভিন্ন বীমা পরিকল্পনা এবং ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপের ডিজিটাল সেবাগুলো সম্পর্কে গ্রাহকদের অবগত করবেন তিনি।

এছাড়াও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নিজের সাফল্যের পেছনে থাকা শৃঙ্খলা, ফিটনেস রুটিন ও স্বাস্থ্যকর জীবনযাপনের অভিজ্ঞতাও তুলে ধরবেন স্বনামধন্য এই ক্রিকেটার।

শারীরিক সুস্থতা, আর্থিক প্রস্তুতি এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তা একে অপরের সঙ্গে সম্পর্কিত। এই পার্টনারশীপের লক্ষ্য হচ্ছে, ব্যক্তি ও পরিবারকে আরও স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করা এবং নিরাপদ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সময়োপযোগী পদক্ষেপ নেয়ার বিষয়ে সচেতনতা বাড়ানো।

নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে শুধু আর্থিক পরিকল্পনাই যথেষ্ট নয়, স্বাস্থ্যকর জীবনযাপনও সমান গুরুত্বপূর্ণ, এ বিষয়ে মানুষকে উৎসাহিত করতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও মুশফিকুর রহিম। এ দু’য়ের সমন্বয় ব্যক্তি এবং পরিবারকে আত্মবিশ্বাসের সাথে জীবনযাপন করতে সহায়তা করবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়