মঙ্গলবার ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিশুদের পড়াশোনার সাথে প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী সরকার বাধ্য হয়ে এলপিজির মূল্য সমন্বয় করেছের: ডা. জাহেদ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে, টানা পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে দেশ সাংবাদিকদের ওপর হামলা: রাবি জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষকে অব্যাহতি আড়াই মাসের একটি কন্যাসন্তান রেখে পরপারে কনস্টেবল আলামিন, মায়ের আহাজারি শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে স্বস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চট্টগ্রাম ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেলো পুলিশ সদস্যের বান্দরবানের থানচিতে জিপ উল্টে ২ পর্যটক নিহত পালিয়ে যায়নি আসামি পিচ্চি রাজা, পালানোর নাটক সাজায় পুলিশ বিশ্ব শিক্ষক দিবসে ১০১ জন শিক্ষককে জাতীয় সম্মাননা দিয়েছে প্রধানমন্ত্রী
Advertise with us

দুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনাররা বসেছেন মতবিনিময় সভায়

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৯ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনাররা বসেছেন মতবিনিময় সভায়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও দুই কমিশনার জাহাঙ্গীর আলম খান ও সাজ্জাদ হোসেন ভূঁইয়া আজ প্রথমবারের মতো অফিস করছেন। আজ (বুধবার, ১৯ আগস্ট) সকাল ১০টায় তারা পূর্ব নির্ধারিত মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।

যেখানে দুদক সচিব সাইদুর রহমান ও মহাপরিচালকসহ উপপরিচালক পর্যন্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এছাড়া আজ জাতীয় স্মৃতিসৌধ যাওয়ার কথা রয়েছে তাদের।

গত সোমবার সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপন সূত্র এসব তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ধারা ৭-এর উপধারা (১)-এর বিধান অনুযায়ী নিম্নলিখিত ব্যক্তিদের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং কমিশনার হিসেবে ড. জাহাঙ্গীর আলম খান এবং ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে নিয়োগ দেয়া হলো।

উলেখ্য, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি। তিনি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আপিল বিভাগ থেকে অবসর গ্রহণ করেন। এর আগে তিনি দীর্ঘকাল হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ থেকে অবসরে যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।

এছাড়া কমিশনার হিসেবে নাম চূড়ান্ত হওয়া ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর কমিশনার ও অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থ মন্ত্রণালয়ের অধিভুক্ত ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

অপর কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান অবসরপ্রাপ্ত সাবেক সচিব। তিনি ৮৫ ব্যাচের কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে।

গত ৩ মার্চ দুদকের চেয়ারম্যানসহ তিন কমিশনার পদত্যাগ করার পর নতুন কমিশন গঠনের উদ্যোগ নেয় সরকার। এরপর নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে সদস্যসচিব করে একটি সার্চ কমিটি গঠন করা হয়। সার্চ কমিটি ছয় দফা বৈঠক করে সম্ভাব্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই ও যোগ্যতা পর্যালোচনা করে। পরে চেয়ারম্যান ও দুই কমিশনার হিসেবে এ কে আসাদুজ্জামান, ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়ার নাম চূড়ান্ত করে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়