মঙ্গলবার ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সরকার বাধ্য হয়ে এলপিজির মূল্য সমন্বয় করেছের: ডা. জাহেদ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে, টানা পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে দেশ সাংবাদিকদের ওপর হামলা: রাবি জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষকে অব্যাহতি আড়াই মাসের একটি কন্যাসন্তান রেখে পরপারে কনস্টেবল আলামিন, মায়ের আহাজারি শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে স্বস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চট্টগ্রাম ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেলো পুলিশ সদস্যের বান্দরবানের থানচিতে জিপ উল্টে ২ পর্যটক নিহত পালিয়ে যায়নি আসামি পিচ্চি রাজা, পালানোর নাটক সাজায় পুলিশ বিশ্ব শিক্ষক দিবসে ১০১ জন শিক্ষককে জাতীয় সম্মাননা দিয়েছে প্রধানমন্ত্রী ৪ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ অটোরিকশার চালকদের
Advertise with us

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে, টানা পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে দেশ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে, টানা পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে দেশ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) একদিন নির্বাহী আদেশে ছুটির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (০৫ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

এর ফলে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার টানা ৫ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

মন্ত্রিসভা সূত্র জানিয়েছে, ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ সভা। পরবর্তীতে প্রজ্ঞাপন আকারে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) দুর্গাপূজার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশের ছুটি থাকবে এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।

এরপর ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস খোলা থাকার কথা ছিল। তবে সরকার ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটির অনুমোদন দিল।
পরের দুই দিন শুক্র ও শনিবার (২৩ ও ২৪ অক্টোবর) সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে দেশ। তবে সবাই এই ছুটি ভোগ করতে পারবেন না।

ছুটি পাবেন না যারা
*হাসপাতাল ও স্বাস্থ্যসেবা : চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী।
*আইন-শৃঙ্খলা রক্ষা : পুলিশ, র‍্যাব ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্য।
*অগ্নিনির্বাপণ : ফায়ার সার্ভিসের কর্মীরা।
*ইউটিলিটি সেবা : বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ সংস্থার কর্মীরা।
*যোগাযোগ ও পরিবহন : বন্দর, বিমানবন্দর, রেলওয়ে এবং গণপরিবহনের কর্মীরা।
*অন্যান্য : কারাগার, দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের কর্মীরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়