মঙ্গলবার ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ডাকাতের মারধরে গ্যারেজ মালিক নিহত, ৭২টি ব্যাটারি ও ২ অটোরিকশা লুট প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে ঢাকার বস্তি উন্নয়নে পরীক্ষামূলক প্রকল্প নিতে চায় বিশ্বব্যাংক ৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি, ১৬ ডিসেম্বর আংশিক চালু নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে বাস-ট্রাকে আগুন ঘুরছে চাকা, বাড়ছে লোকসান: পিংক বাসে ১ টাকা আয়ে খরচ ৪ টাকারও বেশি শাহজালাল বিমানবন্দর থেকে আটক শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ চট্টগ্রামে চুরি হওয়া পুলিশের সেই ভ্যান চলে যেকোনো গাড়ির চাবি দিয়ে দেশে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃজনের অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
Advertise with us

কলকাতায় নিহত সাংবাদিক দেবাশীষ ও তার ছেলের সৎকার, স্ত্রী-শ্বশুরের দাফন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৩ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কলকাতায় নিহত সাংবাদিক দেবাশীষ ও তার ছেলের সৎকার, স্ত্রী-শ্বশুরের দাফন

কলকাতার হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্ত ও তার ছেলে স্বর্ণশীষ দত্তের মরদেহ শনিবার (২২ আগস্ট) রাতে কুষ্টিয়ায় পৌঁছানোর পর সৎকার করা হয়েছে। আজ রোববার (২৩ আগস্ট) ভোরে দাফন করা হয়েছে দেবাশীষের স্ত্রী আফসানা ও শ্বশুর আকরাম আলীর মরদেহ।

শনিবার (২২ আগস্ট) বিকেলে বেনাপোল স্থলবন্দরে পৌঁছায় দেবাশীষের পরিবারের চার সদস্যসহ সাভারের আহমেদ বাবুর মরদেহ। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে রাতে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়। পরে লাশবাহী গাড়িতে করে নিজ নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন স্বজনরা।

এদিকে, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পৌঁছানোর পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ছোট ভাইয়ের কাছে হস্তান্তর করা হয় সাজু নামে পরিচিত আলিমুজ্জামান সাজুর মরদেহ। পরে লাশবাহী গাড়িতে করে মরদেহ নেওয়া হয় কালীগঞ্জের বরেয়া গ্রামের বাড়িতে। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

অন্যদিকে, পরিবারের ইচ্ছায় কলকাতার নিমতলা শ্মশানে সৎকার করা হয়েছে রেবতী সরকারের মরদেহ।

উল্লেখ্য, গত বুধবার রাতে কলকাতার হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ৯ জন। তাদের মধ্যে ৭ জনই বাংলাদেশি। এ ঘটনায় কয়েকজন বাংলাদেশি নাগরিক দগ্ধও হয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়