বৃহস্পতিবার ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে মালয়েশিয়া কর্মী পাঠানো শুরু হতে পারে: নুরুল হক নূর ২ লাখ ৪৫ হাজার যুবকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেবে কেয়ার বাংলাদেশ পাঁচ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ভোট গণনা ৮৪.৫ শতাংশ শেষ, কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী? দলীয় অন্তর্কোন্দলে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না: না‌হিদ ইসলাম স্বাস্থ্যখাতে ১৬ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকা-সৌদি রুটে আকাশপথে বড় ধরনের বিপর্যয়, ১৫৩টি ফ্লাইট বাতিল মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া সড়কে সাত মাসে ১১১টি দুর্ঘটনায় ১৪ জন নিহত বাংলাদেশে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মানুষ সহজে স্বাস্থ্যসেবা পেতে, উপজেলা পর্যায়ের হাসপাতালের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী
Advertise with us

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে ব্যবসায়ী হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন এরেস্ট

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৬ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে ব্যবসায়ী হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন এরেস্ট

নগরীর চান্দগাঁওয়ের অদুরপাড়া এলাকায় শটগান দিয়ে গুলি করে ইট–বালুর ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসিন খুনের মামলায় আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানোর (শোন এরেস্ট) আদেশ দিয়েছে আদালত। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা সাত্তার এ আদেশ দেন।

এর আগে পুলিশের পক্ষ থেকে ডেভিড ইমনকে তাহসিন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ চেয়ে আদালতে একটি আবেদন করা হয়। এতে বলা হয়, তাহসিন হত্যায় ডেভিড ইমনের প্রত্যক্ষ সম্পৃক্ততার সাক্ষ্য–প্রমাণ পেয়েছেন তদন্ত কর্মকর্তা। নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) হাসান ইকবাল আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।

২০২৪ সালের ২১ অক্টোবর ইট–বালুর ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসিন চান্দগাঁও থানাধীন অদুরপাড়া এলাকার একটি দোকানে বসে ছিলেন। হঠাৎ সেখানে কালো রংয়ের একটি মাইক্রোবাসে করে এসে কয়েকজন যুবক শটগান দিয়ে গুলি করে তাহসিনকে গুরুতর আঘাত করেন। পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে সন্ত্রাসী সাজ্জাদ ও তার সহযোগী মো. হাসান, মোহাম্মদ, খোরশেদ ওরফে খালাত ভাই খোরশেদ এবং মো. হেলালের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

নাম–পরিচয় লুকিয়ে ‘মিরাজ’ সেজে ভারতে পালিয়ে যাওয়ার সময় গত ২৯ জুলাই যশোরের সীমান্ত এলাকা থেকে ৩ সহযোগীসহ গ্রেপ্তার হয় ইমন। পরে তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফটিকছড়ির কাঞ্চননগর এলাকা থেকে ৩টি অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফটিকছড়ি থানায় ৫ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। তারা হলেন মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমন, মো. শামীম, মো. শাফায়েত হোসেন, আল ইসলাম আলিফ প্রকাশ তমাল ও মোট মিঠু প্রকাশ ধামা ইলিয়াস। ধামা ইলিয়াস আগে থেকে কারাগারে ছিলেন। তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই মূলত সহযোগীসহ চট্টগ্রামজুড়ে ত্রাসের রাজত্ব কায়েমকারী ইমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়