
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৩ বার পঠিত | পড়ুন মিনিটে

ভারতের ভিসা, বিশেষ করে ট্রানজিট ভিসা প্রত্যাশীদের দালাল ও অননুমোদিত এজেন্টদের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় হাইকমিশন জানায়, দালালরা ভিসাপ্রত্যাশীদের ‘গ্যারান্টিযুক্ত ভিসা’, ‘দ্রুত প্রসেসিং’ কিংবা ‘কনফার্ম স্লট’-এর মতো নানা ধরনের লোভনীয় প্রস্তাব দিয়ে থাকে। তবে এসব প্রতিশ্রুতি সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা।
হাইকমিশন সতর্ক করে বলেছে, দালালদের এমন প্রলোভনে পড়ে অর্থ ও সময় নষ্ট হওয়ার পাশাপাশি ভিসা পাওয়ার সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হতে পারে।
এতে আরও বলা হয়, কোনো অননুমোদিত এজেন্ট বা দালালের হাতে টাকা, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা ব্যক্তিগত তথ্য তুলে দেওয়া যাবে না। বিশেষ করে ট্রানজিট ভিসার আবেদনের ক্ষেত্রে কোনো মধ্যস্বত্বভোগীর সহায়তা না নিয়ে সরাসরি নির্ধারিত ও অফিশিয়াল প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
ভিসা প্রত্যাশীদের প্রতারণা এড়াতে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে ভারতীয় হাইকমিশন।
