মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের সরকারি ছুটি ফরিদপুরে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ নগর স্বাস্থ্যসেবাকে নতুনভাবে ঢেলে সাজানোর কাজ করছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ আন্তর্জাতিক সহযোগিতা চায়: শামা ওবায়েদ চট্টগ্রামে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৬ কিলোমিটার হেঁটে মাদকবিরোধী র‍্যালি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ চীনা রাষ্ট্রদূতের এক দিনের সফরে সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছিরের সম্পদের ১৪ কোটির গরমিল, মামলা দুদকের ফিল্ড ফায়ারিং রেঞ্জে বিস্ফোরণে শহিদ দুই সেনাসদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর
Advertise with us

উন্নত চিকিৎসার জন্য আহত সেনা কর্মকর্তাকে সিঙ্গাপুর পাঠানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

উন্নত চিকিৎসার জন্য আহত সেনা কর্মকর্তাকে সিঙ্গাপুর পাঠানো হয়েছে

উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে আহত বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন মহিউদ্দিন মির্জাকে সিঙ্গাপুর পাঠানো হয়েছে। আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে একটি বিশেষ ফ্লাইটে তাকে সিঙ্গাপুর পাঠানো হয়েছে। তার সঙ্গে একজন সহযোগীও রয়েছেন। History

একটি অনিয়মিত ফ্লাইটে ক্যাপ্টেন মহিউদ্দিনকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে। চিকিৎসার জন্য তাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকায় এসে তাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়। উড়োজাহাজটিতে দু’জন ক্রু ও দু’জন চিকিৎসক আছেন।

এর আগে গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর নিয়মিত ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালীন দুর্ঘটনায় গুরুতর আহত হন ক্যাপ্টেন মহিউদ্দিন।

ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্য দুই সেনাসদস্য নিহত হন। দুর্ঘটনার পর ক্যাপ্টেন মহিউদ্দিনকে উদ্ধার করে জরুরি চিকিৎসা দেয়া হয় এবং পরে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।

ক্যাপ্টেন মহিউদ্দিনের শারীরিক অবস্থার বিষয়টি জানতে ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে দেখতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরদিন শনিবার গুরুতর আহত এ সেনা কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে সিঙ্গাপুর পাঠানোর নির্দেশ দেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়