মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ঢাকা-পাটুরিয়া মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৩ গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে, ২২ দিন ইলিশ ধরা ও কেনাবেচাতে নিষেধাজ্ঞা দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের সরকারি ছুটি ফরিদপুরে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ নগর স্বাস্থ্যসেবাকে নতুনভাবে ঢেলে সাজানোর কাজ করছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ আন্তর্জাতিক সহযোগিতা চায়: শামা ওবায়েদ চট্টগ্রামে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৬ কিলোমিটার হেঁটে মাদকবিরোধী র‍্যালি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ চীনা রাষ্ট্রদূতের এক দিনের সফরে সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
Advertise with us

ফিল্ড ফায়ারিং রেঞ্জে বিস্ফোরণে শহিদ দুই সেনাসদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফিল্ড ফায়ারিং রেঞ্জে বিস্ফোরণে শহিদ দুই সেনাসদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর

হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহিদ দুই সেনাসদস্যের পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেনাসদস্যদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে এ চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

এসময় শহিদ সেনাসদস্যদের পরিবারের পাশে সরকার ও সেনাবাহিনী সবসময় থাকবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে সেনাসদস্যরা প্রাণ দিয়েছেন। তাদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার পাশাপাশি শহিদ সেনাসদস্যদের পরিবারের দেখভালেও সরকার দায়িত্ব পালন করবে।’

এছাড়া সাক্ষাতে সেনাবাহিনীর পক্ষ থেকে শহিদ সেনাসদস্যদের স্থায়ী ঠিকানায় তাদের পরিবারের জন্য একটি করে বাড়ি নির্মাণ করে দেয়ার উদ্যোগ নেয়া হবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে তাদের স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং সন্তানদের জন্য মাসিক ভাতা দেয়ার কথাও জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়