সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
মেঘনাতে জেলের জালে ধরা পড়া এক পাঙ্গাস বিক্রি হলো ৯ হাজার টাকা ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর পোশাক শ্রমিক আন্দোলন নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬ ঘণ্টা পর যান চলাচল শুরু হয়েছে মেহেরপুরে ৩২ স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক করেছে বিজিবি শ্রমিকদের চলমান আন্দোলনে, নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতা, গ্রেপ্তার ১১ এআইয়ের ব্যবহার বাড়ছে, তবে তাকে ভালো কাজে ব্যবহার করতে হবে: খাদ্যমন্ত্রী এবার রিকশা চালকদের ড্রাইভিং লাইসেন্সের আওতায় আনা হবে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ওয়ারিয়র
Advertise with us

চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে পড়ে মুহাম্মদ রাহাত (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ইছাখালী জাকিরাবাদ মদিনা টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহাত উপজেলার মরিয়মনগর পূর্ব সৈয়দবাড়ির প্রবাসী রুবেলের ছেলে।

জানা গেছে, রুবেল তার ছেলে রাহাত ও পরিবারের সদস্যদের নিয়ে ইছাখালী আদিলপুর এলাকায় বন্ধু জাহেদের বাসায় বেড়াতে যান। সেখান থেকে অটোরিকশাযোগে ফেরার পথে মদিনা টাওয়ারের সামনে শিশুটি মায়ের কোল থেকে সড়কে পড়ে যায়। এ সময় অটোরিকশার একটি চাকা শিশুটির বুকের ওপর দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সায়দার জিগার জানান, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়