মঙ্গলবার ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
মোটরসাইকেল চালকদের জন্য সুখবর, প্রকাশ নতুন নীতিমালা জামায়াত রাজপথকে উত্তপ্ত করছে: রাশেদ খাঁন চিফ হুইপের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইইউ রাষ্ট্রদূত ঢাকা ও আশপাশের এলাকায়, বৃষ্টি হবে কি না জানালো অধিদপ্তর হজযাত্রীদের ৭ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধের অনুরোধ হাবের ঠাকুরগাঁও-১ আসনের নতুন দুই এমপির শপথ মঙ্গলবার পরিস্থিতি স্বাভাবিক করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও পোশাকশিল্প মালিকদের বৈঠক কৃষক কার্ডের মাধ্যমে মিলবে আবহাওয়ার আগাম বার্তা আন্দোলনে পুলিশের গাড়িতে শ্রমিকদের অগ্নিসংযোগের ঘটনায় আটক ১ শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Advertise with us

দীর্ঘ এক যুগ পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি পটুয়াখালী মেডিকেল কলেজ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দীর্ঘ এক যুগ পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি পটুয়াখালী মেডিকেল কলেজ

দীর্ঘ এক যুগ পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল। ফলে ২৫০ শয্যার পটুয়াখালী হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। দ্রুত হাসপাতালটি চালুর দাবি ভুক্তভোগীদের।

পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের প্রতিদিনের চিত্র এটি। শয্যা সংকটে মেঝে, করিডোর এমনকি বারান্দায়ও চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন রোগীরা। হাসপাতালটিতে প্রতিদিন ভর্তি থাকে অন্তত ৮০০ থেকে ১০০০ রোগী।

সংকট নিরসনে ২০১৪ সালে হাসপাতালটি ৫০০ শয্যায় উন্নীতকরণ ও মেডিকেল কলেজ নির্মাণ প্রকল্প হাতে নেয় সরকার। ২০২০ সালে ৫৪৬ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বাড়ানো হয়েছে তিন দফা, বাড়ে ব্যয়ও। তবে এখনো চালু হয়নি মেডিকেল কলেজ হাসপাতাল।

পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমির লিজা বলেন, ‘শয্যা সংকটের কারণে অনেক সময় বাড়তি রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হয়।’

পটুয়াখালী ৫০০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালের প্রকল্প পরিচালক ডা. এস এম কবির হাসান বলেন, ‘প্রকল্পের সিংহভাগ কাজ শেষ হলেও পুরোনো ভবনের সঙ্গে নতুন ভবনের সংযোগ সড়ক ও জনবল কাঠামো তৈরি করতে না পারায় চালু করা যাচ্ছে না হাসপাতালটি।’

পটুয়াখালীর গণপূর্ত উপ বিভাগীয় প্রকৌশলী অসীম চন্দ্র স্বর্ণকার বলেন, ‘শিগগির কানেক্টিং সড়ক ও ওভারব্রিজের কাজ শুরু করা হবে।’

৫০০ শয্যার হাসপাতাল ব্যবস্থা চালু হলে রোগীদের ভোগান্তি লাঘবের পাশাপাশি উপকূলের মানুষ পাবে উন্নত চিকিৎসা ও আধুনিক অস্ত্রপচার সুবিধা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়