বুধবার ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
জাতিসংঘে বহুপক্ষীয় জোটের সম্মেলনে যোগ দিচ্ছে ভারত দেশ ও বিদেশের কর্মসংস্থান উপযোগী শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি মেজর জেনারেল মো. আলীমুল আমীন পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার ভর্তি কাভার্ডভ্যানে ভয়াবহ বিস্ফোরণ চার জেলায় নতুন পুলিশ সুপার বদলির আদেশ ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না: তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিক হবে না আর: স্বাস্থ্যমন্ত্রী ‘কারা বাসে আগুন-ককটেল হামলা করছে,‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে’: রাশেদ খাঁন সেতুর ফুটপাত নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহার, তদন্ত কমিটি গঠন প্রধানমন্ত্রীর সফর সংক্ষিপ্ত করার প্রসঙ্গে যা বললেন ডা. জাহেদ
Advertise with us

‘কারা বাসে আগুন-ককটেল হামলা করছে,‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে’: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘কারা বাসে আগুন-ককটেল হামলা করছে,‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে’: রাশেদ খাঁন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই বাসে আগুন ও ককটেল হামলার সঙ্গে কারা জড়িত, সেই রহস্য বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, জামায়াত-এনসিপি এবং আওয়ামী লীগ—এই দুই বিরোধী পক্ষকে মোকাবিলা করেই বর্তমান সরকারকে দেশ পরিচালনা করতে হচ্ছে।

দেশকে অস্থিতিশীল করতে জামায়াত, এনসিপি এবং আওয়ামী লীগ একসঙ্গে বাস-ট্রেনে আগুন ও ককটেল হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি দাবি করেন, আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরে আসার পরিস্থিতি সৃষ্টির জন্য আওয়ামী লীগ ও তাদের মিত্ররা নানা অপতৎপরতা চালাচ্ছে। টোকাই ভাড়া করে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঘটানোর মিশন হাতে নেওয়া হয়েছে।

সাত মাসের একটি সরকারের বিরুদ্ধে এই ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচিকে ‘স্বাভাবিক নয়’ বলে আখ্যায়িত করেন রাশেদ খাঁন। তিনি বলেন, এসব কর্মসূচির নামে পিকনিক স্টাইলে ছবি ও ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করা হচ্ছে, যা জনকল্যাণমূলক নয়।

বিশ্বজুড়ে চলা জ্বালানি সংকটের কথা উল্লেখ করে তিনি জানান, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করেই সরকার দাম বাড়াতে বাধ্য হয়েছে। তবে সরকারের সঠিক পদক্ষেপের কারণে আগামী দুই বছরের মধ্যে দেশে কোনো বিদ্যুৎ ও জ্বালানি সংকট থাকবে না।

প্রধানমন্ত্রীর বিদেশ সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলেও তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী।

এই আলোচনা সভায় রাশেদ খাঁন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় দেশবাসীকে সজাগ থাকার এবং নিরপরাধ সরকারের বিরুদ্ধে অপপ্রচার রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়