বুধবার ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি আর নেই বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম শেরপুরে ১৪ কোটি টাকার কালোবাজারে বিক্রির অভিযোগ, ১৫ ডিলার কারাগারে ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষার্থীর হাতে পাঠ্যবই তুলে দিতে চায় সরকার সাংবাদিকতা হচ্ছে সত্যের আরাধনা, ত্য খুঁজে বের করা: কাদের গনি চৌধুরী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের মতবিনিময় ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে সস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী অবৈধ পানি সরবরাহকারীদের ৫ হাজার জার ধ্বংস করলো বিএসটিআই নাশকতার চেষ্টা নিষিদ্ধ আওয়ামী লীগের, আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতামূলক ব্যবস্থা জাতিসংঘ প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী
Advertise with us

অবৈধ পানি সরবরাহকারীদের ৫ হাজার জার ধ্বংস করলো বিএসটিআই

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অবৈধ পানি সরবরাহকারীদের ৫ হাজার জার ধ্বংস করলো বিএসটিআই

৫ হাজার অবৈধ, মানহীন পানির ফুড গ্রেডের জার ধ্বংস করলো বিএসটিআই। আজ (বুধবার, ২৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বাটা সিগনাল, নিউ মার্কেট ও গাউসিয়া এলাকায় উপপরিচালক এস এম আবু সাঈদের নেতৃত্বে অবৈধ পানি সরবরাহকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বিএসটিআই।

এসময় সংশ্লিষ্ট এলাকাগুলোতে দৈনিক সরবরাহ করা পানির জারগুলোতে ভুয়া প্রতিষ্ঠানের লেভেল, মেয়াদোত্তীর্ণ, অস্বাস্থ্যকর ফুড গ্রেড জার ও মানহীন পানি ও পরিমাণ সঠিক না থাকার অভিযোগে এ ৫ হাজার জার ধ্বংস করে প্রতিষ্ঠানটি।

উপপরিচালক জানান, দীর্ঘদিন যাবত অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পানি সরবরাহ করে আসছে কয়েকটি চক্র। এই পানি পান করলে ডায়রিয়া আমাশয়সহ বিভিন্ন দীর্ঘ মেয়াদী রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। লাইসেন্স না থাকায় এবং মান নিশ্চিত না করায় এ জারগুলো ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি। তবে কাউকে আটক করতে পারেনি প্রশাসন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়