বৃহস্পতিবার ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
তাহসিফের মৃত্যু কোনোভাবেই আত্মহত্যা নয়: বাবা প্রধানমন্ত্রী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্বিত অপতথ্য ছড়ানো মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই: জাহেদ উর রহমান ইনানী সৈকতে গোসলে নেমে এক মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু প্রায় ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক দক্ষ জনশক্তি ও একাধিক ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির বিজিবির অভিযানে নদী থেকে ৮৫ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার মাওয়া-পদ্মা সেতু সংলগ্ন এলাকায় ৬টার পর পর্যটক নৌযান চলাচলে নিষেধাজ্ঞা বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ ‘তদন্ত ছাড়া মন্তব্য নয়’: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে আরেক দফা বেড়েছে স্বর্ণের দাম
Advertise with us

তাহসিফের মৃত্যু কোনোভাবেই আত্মহত্যা নয়: বাবা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাহসিফের মৃত্যু কোনোভাবেই আত্মহত্যা নয়: বাবা

বিমানবাহিনী থেকে অবসর নেওয়া পাইলট তাহসিফ সাউরির মৃত্যু কোনোভাবেই আত্মহত্যা নয় বলে দাবি করেছেন তার বাবা কে এম এনায়েতুল করিম। নিখোঁজ হওয়ার দিন তাহসিফ মায়ের সঙ্গে সারাদিন কেনাকাটা করেছেন এবং হাসিখুশি ছিলেন বলে জানিয়েছেন তিনি। ছেলের মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তাহসিফের বাবা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তাহসিফের মৃত্যুর ঘটনায় সরকারি তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব বলে মনে করেন তার বাবা। তিনি বলেন, একজন পাইলট দেশের সম্পদ। কী উদ্দেশ্যে, কোন চক্র এ ঘটনা ঘটিয়েছে, তদন্তের মাধ্যমে তা বের করা সম্ভব।

ছেলে কোনো ধরনের হুমকি পেয়েছিলেন কি না, কিংবা মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন কি না— এ বিষয়ে কিছু জানা নেই বলে জানান কে এম এনায়েতুল করিম। চাকরি চলে যাওয়ার পর তাহসিফ কোনো শঙ্কার কথা পরিবারকে জানিয়েছিলেন কি না, এমন প্রশ্নেও তিনি নেতিবাচক উত্তর দেন।

ছেলের নিখোঁজ হওয়ার দিনের ঘটনা তুলে ধরে তিনি বলেন, দ্বীপ নামে তাহসিফের এক বন্ধু বাসায় এসে তাকে ডেকে নিয়ে যান। তখন মাকে তাহসিফ বলেছিলেন, নিচে গিয়ে বন্ধুর সঙ্গে একটু কথা বলে আসবেন। কিন্তু এরপর আর বাসায় ফেরেননি তিনি।

তাহসিফের বাবা আরও জানান, বাসা থেকে বের হওয়ার পর রাত ১টা ৩৫ মিনিটে ছেলের কাছ থেকে একটি ভয়েস মেসেজ পেয়েছিলেন তারা। সেখানে তাহসিফ বাড়ি ফেরার কথা জানিয়ে বলেছিলেন, ‘আমি আসতেছি। রওনা হইছি, আসতেছি।’

দ্বীপের সঙ্গে তাদের আগে থেকেই পরিচয় ছিল জানিয়ে কে এম এনায়েতুল করিম বলেন, ছেলের নিখোঁজ হওয়ার বিষয়ে ওই বন্ধুর সঙ্গে তাদের কথা হয়েছে। দ্বীপ জানিয়েছেন, আগের দিন রাত ১২টা পর্যন্ত তিনি তাহসিফের সঙ্গে তাদের বাসার কম্পাউন্ডেই ছিলেন। তবে এরপর কী ঘটেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন।

ছেলের দাফন-কাফন শেষ হওয়ার পর মামলা করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান তাহসিফের বাবা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়