বৃহস্পতিবার ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
তাহসিফের মৃত্যু কোনোভাবেই আত্মহত্যা নয়: বাবা প্রধানমন্ত্রী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্বিত অপতথ্য ছড়ানো মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই: জাহেদ উর রহমান ইনানী সৈকতে গোসলে নেমে এক মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু প্রায় ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক দক্ষ জনশক্তি ও একাধিক ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির বিজিবির অভিযানে নদী থেকে ৮৫ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার মাওয়া-পদ্মা সেতু সংলগ্ন এলাকায় ৬টার পর পর্যটক নৌযান চলাচলে নিষেধাজ্ঞা বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ ‘তদন্ত ছাড়া মন্তব্য নয়’: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে আরেক দফা বেড়েছে স্বর্ণের দাম
Advertise with us

ইনানী সৈকতে গোসলে নেমে এক মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইনানী সৈকতে গোসলে নেমে এক মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতে গোসলে নেমে মো. শান্ত (১৫) নামে এক মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় পানিতে তলিয়ে যাওয়া আরও ১৫ শিক্ষার্থীকে উদ্ধার করেন বিচ কর্মীরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে সৈকতের দক্ষিণ অংশে এ ঘটনা ঘটে। নিহত শান্ত ঢাকার কেরানীগঞ্জের একটি মাদরাসার শিক্ষার্থী।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসনের বিচ কর্মীদের সুপারভাইজার মাহবুবুর রহমান জানান, ১৬ শিক্ষার্থী গোসলে নামার পর বড় ঢেউয়ের ধাক্কায় পানিতে তলিয়ে যায়। পরে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। সাগরের গভীর থেকে উদ্ধার করা হয় শান্তর মরদেহ।

ইনানী সৈকতে পর্যটকদের গোসলে নামা নিষিদ্ধ। এর আগে ২১ অক্টোবর হিমছড়ি সৈকতে গোসলে নেমে পাঁচ পর্যটকের মৃত্যু হয়।

সি-সেফ লাইফগার্ডের প্রকল্প ব্যবস্থাপক ইমতিয়াজ আহমেদ জানান, কক্সবাজারের কলাতলী থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত পাঁচ কিলোমিটার সৈকতে ২৭ জন লাইফগার্ড দায়িত্ব পালন করছেন। তবে ইনানীসহ আরও ১১৫ কিলোমিটার সৈকতে লাইফগার্ড বা ডুবুরি নেই।

তিনি বলেন, সাম্প্রতিক ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৈকতের বিভিন্ন স্থানে ২০টির বেশি গুপ্তখাল ও বড় গর্ত তৈরি হয়েছে। জোয়ারে সেগুলো ঢেকে থাকায় পর্যটকেরা বিপদ বুঝতে পারেন না। ইনানী ও পাটুয়ারটেক সৈকতে পাথর থাকায় উদ্ধারকাজও কঠিন। পানির নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে ডুবুরি প্রয়োজন হলেও কক্সবাজারে তা নেই।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়