
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৩ বার পঠিত | পড়ুন মিনিটে

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধারের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্ত শেষ হওয়া ছাড়া কোনো মন্তব্য করা যাবে না।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহী পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমনটা বলেন।
প্রসঙ্গত, নিখোঁজের এক দিন পর গতকাল বুধবার বিকেলে ঢাকার তুরাগ নদ থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন।
তাহসিফ সাউরি ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশের মাধ্যমে আলোচনায় আসেন।
