
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ১৩ বার পঠিত | পড়ুন মিনিটে

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অভিযান চালিয়ে ৮৫ কেজি ওজনের একটি প্রত্নতাত্ত্বিক কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে, বুধবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার ফিসকাঘাট বাজার সংলগ্ন তুলসীগঙ্গা নদীর তলদেশ থেকে খণ্ডিত এই মূর্তিটি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, তাদের তত্ত্বাবধানে থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে।
ডিজিটাল পরিমাপের মাধ্যমে উদ্ধার হওয়া খণ্ডিত মূর্তিটির ওজন পাওয়া গিয়েছে ৮৫ কেজি এবং এর আনুমানিক মূল্য ধরা হয়েছে ৮৫ লাখ টাকা।
নওগার পাহাড়পুর বৌদ্ধবিহারের প্রত্নতত্ত্ব অধিদফতর থেকে ইতোমধ্যে পাথরটির সত্যতা নিশ্চিত করে সার্টিফিকেট সংগ্রহ করা হয়েছে।এছাড়া, কষ্টিপাথর উদ্ধারের এই ঘটনায় পাঁচবিবি থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।
