
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৪ মার্চ ২০২৬ | প্রিন্ট | ৫৫ বার পঠিত | পড়ুন মিনিটে

নিজস্ব প্রতিবেদক: ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করার লক্ষ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রাণালয়,রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম কমলাপুর রেলওয়ে স্টেশন এবং মতিঝিল বিআরটিসি বাস ডিপো পরিদর্শন করেছেন। গতকাল ১৩ মার্চ সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন ও মতিঝিল বিআরটিসি বাস ডিপো পরিদর্শন করেন।
পরিদর্শনকালে , সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ,রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
