বুধবার ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ডিসেম্বরকে ঘিরে হিলি সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে নতুন উৎসের সন্ধানে বাংলাদেশ ব্যাংক মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী রাজধানী ও আশপাশের এলাকায় শীতের আমেজ, তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি এক দিনের ব্যবধানে দেশের বাজারে ফের কমলো সোনার দাম কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৩০ ডিসেম্বর সিলেটের অভিজাত হোটেল থেকে কক্সবাজারের সাবেক এমপি ছেলে-ভাইসহ আটক ৪ রাজধানীতে বাসের ধাক্কায় অটোচালক নিহত সাড়ে ৬ হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে কানাডার প্রতি আহ্বান: শামা ওবায়েদ
Advertise with us

সরকার ও বিরোধী দলের মধ্যে কোনো পার্থক্য রাখবেন না: স্পিকারকে শফিকুর

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সরকার ও বিরোধী দলের মধ্যে কোনো পার্থক্য রাখবেন না: স্পিকারকে শফিকুর

সংসদ পরিচালনায় স্পিকার সরকার ও বিরোধী দলের মধ্যে কোনো পার্থক্য রাখবেন না বলে প্রত্যাশার কথা জানিয়েছেন বিরোধী দলের নেতা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

তিনি বক্তব্যের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানান। তার কথায়, এই সংসদ ‘জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ’। শফিকুর বলেন, “স্পিকারের কাছে সরকারি ও বিরোধী দল আলাদা হবে না বলে আশা করি। আমরা মনে করি স্পিকারের কাছে সুবিচার পাব।”

এবারের সংসদে অনেক তরুণ নেতা আছেন জানিয়ে নিজেকেও তরুণ বলে মন্তব্য করেন বিরোধী দলের নেতা। স্পিকারকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, “আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা। আপনি পারবেন।”

স্পিকারের কাছ থেকে কেবল ‘ইনসাফ’ আশা করেন বলে জানিয়েছেন শফিকুর রহমান। শেষে ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে বক্তব্য শেষ করেন বিরোধী দলীয় নেতা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়