
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৫ বার পঠিত | পড়ুন মিনিটে

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ ইউনাইটেড সিএনজি পাম্পের সামনে একটি বাসের ধাক্কায় মাসুম মিয়া (৪০) নামের অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার যাত্রী বশির (৩৩), রুবেল (৩১) ও আলামিন (৩০) নামে তিনজন আহত হয়েছেন।
রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ ইউনাইটেড সিএনজি পাম্পের সামনে একটি বাসের ধাক্কায় মাসুম মিয়া (৪০) নামের অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার যাত্রী বশির (৩৩), রুবেল (৩১) ও আলামিন (৩০) নামে তিনজন আহত হয়েছেন।
নিহত মাসুম মিয়ার বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার মন্ডপাশা গ্রামের হারুন হাওলাদারের ছেলে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে অটোরিকশার চালক মাসুম মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
হাবিবুর রহমান আরও বলেন, ‘এ ঘটনায় আহত অটোরিকশার তিন যাত্রী বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। আমরা আহত যাত্রীদের কাছ থেকে জানতে পেরেছি আজ সকালের দিকে ঘটনাস্থল দিয়ে অটোরিকশাযোগে যাওয়ার সময় দ্রুতগামী অজ্ঞাত একটি বাসের ধাক্কায় এ ঘটনাটি ঘটে।’
এ বিষয়ে জানতে চাইলে যাত্রাবাড়ী থানার সহ উপপরিদর্শক (এ এসআই) হাসানুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে অটোরিকশার চালকসহ চারজনকে ঢাকা মেডিকেলে পাঠাই। পরে সেখানে চালককে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য আহত তিনজন জরুরি বিভাগের চিকিৎসাধীন। এ ঘটনায় বাসের চালক পালিয়ে গেলেও বাসের সুপারভাইজার এবং গাড়িটি থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
