মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ রাবিতে পাল্টাপাল্টি মারধরের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল প্রবাসীদের সমস্যা সমাধানে আরব আমিরাতের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শহিদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান গ্যাস সংকটে অতিষ্ঠ ভোক্তা, বন্ধ হচ্ছে ফিলিং স্টেশন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
Advertise with us

এক যুগেও কার্যকর হয়নি নারায়ণগঞ্জের সাত খুনের মামলার রায়,নিহতদের পরিবারে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এক যুগেও কার্যকর হয়নি নারায়ণগঞ্জের সাত খুনের মামলার রায়,নিহতদের পরিবারে ক্ষোভ

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ১২ বছর আজ। আপিল বিভাগের ধীরগতিতে মামলাটির রায় কার্যকর হয়নি এখনও। এতে নিহতদের পরিবারের মাঝে বাড়ছে ক্ষোভ আর হতাশা। আসামিরা প্রভাবশালী হওয়ায় বিচার ব্যবস্থাকে প্রভাবিত করেছে বলে দাবি নিহতদের স্বজনরা।

২০১৪ সালের আজকের দিনে, নারায়ণগঞ্জ আদালতে হাজিরা শেষে ফেরার পথে অপহৃত হন সেসময়কার সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার, নজরুলের সহযোগী তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম লিটন, মনিরুজ্জামান স্বপন, স্বপনের গাড়িচালক জাহাঙ্গীর আলম ও আইনজীবী চন্দনের গাড়িচালক ইব্রাহিমকে। এর তিনদিন পর শীতলক্ষ্যায় ভেসে ওঠে সবার মরদেহ।

পরে ফতুল্লা থানায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে আলাদা দুইটি মামলা করেন। আসামিদের স্বীকারোক্তি ও স্বাক্ষ্যগ্রহণ শেষে ২০১৭ সালের ১৬ জানুয়ারি রায় ঘোষণা করেন আদালত। এতে মামলার প্রধান আসামি নূর হোসেন, র‍্যাব কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদসহ ২৬ জনকে মৃত্যুদন্ড এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। পরবর্তীতে ২০১৮ সালে উচ্চ আদালতে ১৫ আসামির মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখে, অন্য আসামির বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

তবে দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে, মামলাটি শুনানির অপেক্ষায় আটকে আছে। আসামিরা প্রভাবশালী হওয়ায় রায় এখনও কার্যকর হয়নি বলে দাবি নিহতদের স্বজনদের।

নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বলেন, এই মামলার জন্য আমরা অনেক লড়াই করেছি। কিন্তু এখন মনে হচ্ছে, তাদের সঙ্গে আমরা আর পারছি না। না হলে মামলাটি এভাবে ঝুলে থাকবে কেন? এখানে তো গোপন কিছু নেই। সবই প্রকাশ্যে, আর যারা জড়িত ছিল তাদের বিষয়ও প্রমাণিত।

আর নিহত তাজুলের ভাই রাজু আহমদ বলেন, কী অদৃশ্য শক্তির কারণে প্রায় ৮ বছর ধরে এই হত্যা মামলাটি আপিল বিভাগে ঝুলে আছে, তা আমরা জানি না। তবে আমরা মনে করি, আসামিরা প্রশাসনিক ও রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় আদালত বা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করেছে।

এদিকে, আইনজীবীরা বলছেন, সাজাপ্রাপ্তরা আওয়ামী লীগের নেতা ও তাদের সংশ্লিষ্ট হওয়ায় রায় কার্যকর হয়নি। রায়টি কার্যকর হলে দেশে গুম খুনের সংস্কৃতি বন্ধ হয়ে যাবে বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

বাদী পক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খাঁন বলেন, এখন সরকার পরিবর্তন হয়েছে। আমরা ইতিমধ্যে এটা যাতে দ্রুত নিষ্পত্তি হয় সেটার জন্য আমরা উপরের লেভেলের যোগাযোগ করার চেষ্টা করছি এবং করছি। আশা করি দ্রুত সময়ে আপিল নিষ্পত্তি হবে এবং আসামিদের সাজার রায় কার্যকর হবে।

বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঢাকা বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, এটি অত্যন্ত দুঃখজনক, হতাশাজনক এবং চরম ব্যর্থতার উদাহরণ। বিচার বিভাগের এমন অবস্থা চলতে দেওয়া বড় সমস্যা। এতে বোঝা যায়, দেশে আইনের শাসন অনুপস্থিত। আইনের শাসন থাকলে এই মামলার বিচার অনেক আগেই সম্পন্ন হতো।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়