সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
১২ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে শুরু স্থানীয় সরকার নির্বাচন যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধর অর্ধগলিত নারীর লাশ উদ্ধার, প্রেমিকাকে দ্বিখণ্ডিত করেন প্রেমিক ও তার মা কুষ্টিয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে কমছে না দুর্ভোগ গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আশাবাদী ব্যবসায়ীরা ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি রাষ্ট্রপতির হিসেবে প্রথমবার একদিনের সফরে সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল অভিযানের নামে ৪০ ভরি সোনা আত্মসাত, দুই কনস্টেবল গ্রেপ্তার মানবতাবিরোধী অপরাধ মামলায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলার রায় কাল পঞ্চগড়ে গভীর রাতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, উভয় পক্ষে আহত ১৫
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে ধর্মঘট প্রত্যাহার, বাস চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে ধর্মঘট প্রত্যাহার, বাস চলাচল শুরু

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দুই সংগঠনের বিরোধের জেরে ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে জেলার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা মোটরশ্রমিক ইউনিয়নের নেতারা বৈঠকে বসে সমঝোতায় পৌঁছান। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ধর্মঘট প্রত্যাহার করা হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দুই পক্ষের মধ্যে বিকেলে আবারও মতবিনিময়ের কথা রয়েছে।

জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে দুটি সংগঠন একীভূতভাবে শ্রমিকদের কল্যাণে নির্ধারিত হারে চাঁদা আদায় করে আসছিল। তবে সম্প্রতি মোটরশ্রমিক ইউনিয়নের একটি পক্ষ শহরের হরিপুর এলাকায় আলাদাভাবে চাঁদা আদায় শুরু করলে বিরোধের সৃষ্টি হয়।

এর প্রতিবাদে শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন। পরে উভয় পক্ষ আলোচনায় বসে সমঝোতায় পৌঁছালে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত টানতে আবারো বিকেলে দুই পক্ষের মধ্যে মতবিনিময় হবে। ফলে শনিবার সকাল থেকে জেলার সব রুটে বাস চলাচল শুরু হয়েছে।

এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে দূরপাল্লাসহ আন্তঃজেলা ও উপজেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়