সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি রাষ্ট্রপতির হিসেবে প্রথমবার একদিনের সফরে সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল অভিযানের নামে ৪০ ভরি সোনা আত্মসাত, দুই কনস্টেবল গ্রেপ্তার মানবতাবিরোধী অপরাধ মামলায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলার রায় কাল পঞ্চগড়ে গভীর রাতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, উভয় পক্ষে আহত ১৫ সারাদেশে ভুয়া চিকিৎসকদের দৌরাত্ম্য বাড়ছে, বিএমডিসি আইনের পাশ কাটিয়ে চলছে অনিয়ম রাজধানীর রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে ডিএমপির অভিযান গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায়, উৎপাদনে ফিরতে পুরোপুরি প্রস্তুত সিইউএফএল উন্নত চিকিৎসার জন্য আহত সেনা কর্মকর্তাকে সিঙ্গাপুর পাঠানো হয়েছে জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Advertise with us

মানবতাবিরোধী অপরাধ মামলায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলার রায় কাল

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মানবতাবিরোধী অপরাধ মামলায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলার রায় কাল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে।

আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রায়ের দিন ঘোষণা করেন।

এ মামলায় অন্য আসামিরা হলেন— আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। সাত আসামিই বর্তমানে পলাতক।

এর আগে, ১৭ আগস্ট যুক্তিতর্ক সম্পন্ন হলে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখা হয়। জুলাই-আগস্টে আন্দোলন দমনে সমন্বিতভাবে নির্দেশ, প্ররোচনা ও উসকানিমূলক বক্তব্য দিয়ে নেতাকর্মীদের রাজপথে নামিয়ে প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানানোসহ একাধিক বৈঠকে সহিংসতার পরিকল্পনা করেন।

কোথাও কোথাও সশস্ত্র হামলা, কঠোর দমন-পীড়ন ও গণমাধ্যম নিয়ন্ত্রণে ভূমিকা রাখেন। তাদের এসব কর্মকাণ্ডের ফলে দেশজুড়ে হত্যা, হত্যাচেষ্টা ও ব্যাপক সহিংসতার অভিযোগ আনা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়