
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১০ বার পঠিত | পড়ুন মিনিটে

কুষ্টিয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আজও কমেছে ৩ সেন্টিমিটার পানি। পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির প্রবাহ ১৩ দশমিক ৩ সেন্টিমিটার রেকর্ড করা হয়েছে। যা বিপদ সীমার ৭৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এরআগে পদ্মার পানি বেড়ে যাওয়ায় জেলার দৌলতপুর উপজেলার চিলমারী এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রায় চল্লিশটি গ্রাম প্লাবিত হয়। এতে পানিপন্দি হয়ে পড়েন অর্ধ লাখ মানুষ।
বন্ধ রয়েছে ৩০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান। পানি কমলেও দুর্ভোগ কমেনি বন্যা দুর্গত এলাকার মানুষের। খাদ্য সংকটসহ নানা রোগ শোকে আক্রান্ত হচ্ছেন তারা।
দুর্গত কিছু এলাকায় খাদ্য সহায়তা দিয়েছে স্থানীয় প্রশাসন। তবে চাহিদার তুলনায় তা পর্যাপ্ত নয়। এতে ক্ষোভ বাড়ছে দুর্গত এলাকার মানুষের। এদিকে দুর্গত এলাকার মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন বিশুদ্ধ পানির সংকটে।
