বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

তীব্র লোডশেডিং আর জ্বালানি সংকটে বিপর্যস্ত কক্সবাজারের পর্যটন খাত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তীব্র লোডশেডিং আর জ্বালানি সংকটে বিপর্যস্ত কক্সবাজারের পর্যটন খাত

তীব্র লোডশেডিং আর জ্বালানি সংকটে বিপর্যস্ত কক্সবাজারের পর্যটন খাত। বাধ্য হয়ে অনেক হোটেল সীমিত করেছে সেবার মান।

পর্যটন নগরী কক্সবাজারে সবগুলো হোটেল ওঁ মোটেলের চিত্র অনেকটা একইরকম। দিনের বেলা সূর্যের আলো থাকলেও রাতে তৈরি হয় ঘোমট পরিবেশ।

পর্যটকদের সেবা নিশ্চিতে হোটেল মোটেলগুলোতে নিজস্ব জেনারেটরের ব্যবস্থা থাকলেও জ্বালানী সংকটে নিরবিচ্ছিন্নভাবে ব্যবহার সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে অনেক হোটেল মোটেল রুম সার্ভিস, সেন্ট্রাল এসি, লাইটিং, লাইভ মিউজিকসহ নানা সুবিধা সীমিত করেছে।

এমন পরিস্থিতিতে পর্যটকরাও কাঙ্খিত সেবা পেতে এখন হোটেল বুকিংয়ের আগে জেনারেটর সার্ভিস নিশ্চিত করছেন। একই সংকটে পড়েছেন রেস্তোরাঁ মালিকরাও।

কক্সবাজারে সাড়ে চার শতাধিক হোটেল মোটেলে প্রতিদিন প্রায় ১০ হাজার লিটার জ্বালানীর চাহিদা। লোডশেডিং বেড়ে যাওয়ায় চাহিদা বেড়েছে দ্বিগুণে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us
সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়