বৃহস্পতিবার ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

নয় মাসে বিদেশি ঋণের অর্থ ছাড় কমেছে ১৯%

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নয় মাসে বিদেশি ঋণের অর্থ ছাড় কমেছে ১৯%

চলতি অর্থবছরের প্রথম নয় মাসে বিদেশি ঋণের অর্থ ছাড় আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১৯ শতাংশ কমেছে।

২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত সময়ে উন্নয়ন সহযোগী দেশ ও আন্তর্জাতিক অর্থায়নকারী সংস্থাগুলো ঋণ ও অনুদানের অর্থ ছাড় করেছে ৩৮৯ কোটি ১৮ লাখ ডলার; গত অর্থবছরের একই সময়ে যা ৪৮০ কোটি ৮৮ লাখ ডলার ছিল। বৃহস্পতিবার প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য মিলেছে।

চলতি অর্থবছরের একই সময়ে সরকারকে পুরনো ঋণের সুদ ও আসল মিলিয়ে পরিশোধ করতে হয়েছে ৩৫২ কোটি ৫০ লাখ ডলার। আগের অর্থবছর একই সময় এর পরিমাণ ছিল ৩২১ কোটি ২০ লাখ ডলার।

চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে অর্থনীতিতে শুরু হওয়া অস্থিরতা না কাটায় গত দেড় বছরের বেশি সময় ধরে উন্নয়ন কার্যক্রমেও খুব একটা গতি আসেনি। এ কারণে বিদেশি ঋণের অর্থছাড়েও গতি কম বলে ইআরডির কর্মকর্তা, অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা মনে করছেন।

সবশেষ হালনাগাদ তথ্য বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে বিদেশি সহায়তার প্রতিশ্রুতি পাওয়ার পরিমাণও কমেছে।

এ সময়ে প্রতিশ্রুতি মিলেছে ২৮০ কোটি ডলারের, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৩০০ কোটি ডলার। অর্থ্যাৎ, ৬ শতাংশের বেশি কমেছে বিদেশি ঋণের প্রতিশ্রুতির পরিমাণ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us
সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়