বুধবার ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
মাইলস্টোন শিক্ষার্থীকে ডেকে ড্রোন সেট ও বল উপহার দিলেন প্রধানমন্ত্রী দুই দশকে সুন্দরবনে ৬২ বাঘের মৃত্যু,নিরাপত্তা নিশ্চিতে বন বিভাগের উদ্যোগ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সহসাই কাটছে না দেশের গ্যাস সংকট তারেক রহমান-আনোয়ার ইব্রাহিম ফোনালাপ: গ্যাসসংকট নিরসনে সহায়তার আশ্বাস বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ রাবিতে পাল্টাপাল্টি মারধরের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল প্রবাসীদের সমস্যা সমাধানে আরব আমিরাতের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী
Advertise with us

রানা প্লাজা ট্র্যাজেডি দিবস আজ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রানা প্লাজা ট্র্যাজেডি দিবস আজ

আজ ২৪ এপ্রিল, রানা প্লাজা ট্র্যাজেডি দিবস। ১৩ বছর আগে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের পদচারণে মুখর হয়ে থাকত সাভারের রানা প্লাজা। তবে সে জায়গা এখন পরিত্যক্ত। এখন সেসব যেন স্মৃতি। ২০১৩ সালের ২৪ এপ্রিলে ঢাকার সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় ১ হাজার ১৩৫ জন শ্রমিক নিহত হন। এ ঘটনায় অনেকেই আহত ও অঙ্গ হারিয়েছেন।

ভারাক্রান্ত মনে আজ শুক্রবার সকাল থেকে সেখানে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীসহ নানা পেশাজীবী মানুষের যাওয়ার কথা রয়েছে। দিনটি তাদের কাছে বড়ই বেদনাবিধুর ও যন্ত্রণাদায়ক। ওই দুর্ঘটনায় নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং আহত শ্রমিকদের সুচিকিৎসা, ক্ষতিপূরণসহ নানা দাবি জানান নিহত শ্রমিকদের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। নিহত ব্যক্তিদের স্মরণে অস্থায়ী শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে তাদের।

গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় রানা প্লাজার সামনে নির্মিত শহিদ বেদিতে মোমবাতি জ্বালিয়ে নিহত এবং নিখোঁজদের স্মরণ করেন আহত শ্রমিক, নিহত ও নিখোঁজের স্বজন, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। তারা শ্রমিকদের ন্যায্য বিচার, ক্ষতিপূরণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়