নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৪ বার পঠিত | পড়ুন মিনিটে

মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজ শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন শেষে এসব কথা বলেন ধর্মমন্ত্রী।
তিনি বলেন, মাদ্রাসার মতো পবিত্র স্থানে যাতে এমন ঘৃণ্য কাজ না হয়, সে বিষয়ে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ইমাম সম্মেলনে তিনি বলেন, কেউ উস্কানি দিয়ে যেন ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ নানা অপকর্মের বিরুদ্ধে ইমামদের জোরালো বক্তব্য রাখতে হবে বলেও মন্তব্য করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।