রবিবার ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
মেহেরপুরে ৩২ স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক করেছে বিজিবি শ্রমিকদের চলমান আন্দোলনে, নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতা, গ্রেপ্তার ১১ এআইয়ের ব্যবহার বাড়ছে, তবে তাকে ভালো কাজে ব্যবহার করতে হবে: খাদ্যমন্ত্রী এবার রিকশা চালকদের ড্রাইভিং লাইসেন্সের আওতায় আনা হবে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ওয়ারিয়র এমপি গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত ঢাকা-টাঙ্গাইল সড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ৫ মেট্রো স্টেশন বন্ধ হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত দিয়েছে সৌদি আরব: ধর্মমন্ত্রী ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশ বক্সে আগুন দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজের হাতে চালিকা শক্তি দিতে হবে: রাষ্ট্রপতি
Advertise with us

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ,দীর্ঘ যানজট

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০২ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ,দীর্ঘ যানজট

বকেয়া বেতন ও ওভারটাইমের দাবিতে চট্টগ্রাম নগরের ব্যস্ততম আরাকান সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ দুপুরে নগরের সিঅ্যান্ডবি এলাকায়

বকেয়া বেতন ও ওভারটাইম পরিশোধের দাবিতে চট্টগ্রাম নগরের ব্যস্ততম আরাকান সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ শনিবার বেলা ১১টার দিকে নগরের সিঅ্যান্ডবি এলাকায় সড়ক অবরোধ শুরু করেন তাঁরা। এতে ব্যস্ততম সড়কটিতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বেলা তিনটায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সড়ক অবরোধ চলছে।

শ্রমিকেরা জানিয়েছেন, তাঁরা চট্টগ্রাম নগরের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় অবস্থিত আজিম গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিক। তাঁদের দেড় মাসের বেতন এবং চার মাসের ওভারটাইম বকেয়া রয়েছে। শ্রমিকেরা তা পরিশোধের দাবি করে এলেও মালিকপক্ষ তা দিচ্ছে না। তাই শনিবার সকালে কারখানা থেকে বেরিয়ে আসেন তাঁরা। পরে পাশের আরাকান সড়ক অবরোধ করেছেন।

অবরোধের কারণে নগরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এ সড়কটিতে যান চলাচল কার্যত বন্ধ রয়েছে। সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শত শত গাড়ি আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অনেকেই বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দিয়েছেন। এ ছাড়া সড়ক অবরোধের কারণে শিল্প এলাকার অন্যান্য কারখানার পণ্যবাহী গাড়ি চলাচলও বন্ধ হয়ে গেছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সড়ক ও কারখানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যেই শ্রমিকদের বিক্ষোভ চলছে।

জানতে চাইলে চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ) কাজী মো. বিধান আবিদ শনিবার বেলা তিনটায় বলেন, ‘আজিম গ্রুপের কারখানার মালিকপক্ষ বেতন ও ওভারটাইম বকেয়া রেখেছেন বলে জানিয়েছেন শ্রমিকেরা। ২০২২ সাল থেকে এ সমস্যা চলে আসছে। এখন শ্রমিকেরা বিক্ষোভ করছেন।’ এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের সঙ্গে আলাপ–আলোচনা চলছে। তবে শ্রমিকপক্ষ বলছে, মালিকপক্ষকে ঘটনাস্থলে এসে কথা বলতে হবে। তারপর তাঁরা সড়ক থেকে সরবেন।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়