বুধবার ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
পুলিশের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে সিঙ্গাপুরের প্রতি সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর শপথ নিলেন নবনির্বাচিত ২ সংসদ সদস্য ১০০ টাকায় করা যাচ্ছে অটোরিকশার নিবন্ধন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাইশার মোবাইল কাভারে লেখা ছিল ‘শরতের ঝরা পাতার মতো মৃত্যু’ ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে জামায়াত-এনসিপি বাংলাদেশে কখনো ক্ষমতায় আসতে পারবে না: রাশেদ খাঁন সীতাকুণ্ডে বাস দুর্ঘটনায় আইআইইউসি ছাত্রী নিহত, আহত ২ গার্মেন্টসের উৎপাদন ব্যাহত করতে কিছু মহল উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন করেছে সরকার;তথ্য উপদেষ্টা
Advertise with us

ট্রাইব্যুনালে বিচারপতি বললেন,হয় হেঁটে আসব,নয় ঠেলাগাড়ি দিয়ে আসব

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৪ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ট্রাইব্যুনালে বিচারপতি বললেন,হয় হেঁটে আসব,নয় ঠেলাগাড়ি দিয়ে আসব

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসার পথে গাড়ি নষ্ট হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো.আমিনুল ইসলামের উদ্দেশে তিনি বলেছেন, ‘হয় হেঁটে আসব, নয় ঠেলাগাড়ি দিয়ে আসব। উপর মহলে জানিয়ে দেন।’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ সোমবার বিচারকাজ শুরু হলে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী প্রথমেই এ কথা বলেন।

সকালে ট্রাইব্যুনাল-২-এ বিচারকাজ শুরু হওয়ার আগে এজলাসে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামসহ অন্য প্রসিকিউটররা। পরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর নিজেদের আসন গ্রহণ করেন।

এ সময় প্রথমে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, চিফ প্রসিকিউটর এখানে উপস্থিত আছেন। আজকে আসার পথে রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছে। পরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গাড়ি দিয়ে ট্রাইব্যুনালে আসতে হয়েছে। কোর্ট রুমের অবস্থাও ভালো না। এ সময় একপর্যায়ে ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, ‘হয় হেঁটে আসব, নয় ঠেলাগাড়ি দিয়ে আসব। উপর মহলে জানিয়ে দেন।’ তখন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, তিনি দেখবেন কতটুকু কী করা যায়।

ট্রাইব্যুনাল-২–এর এজলাসকক্ষের এসি (শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র) গতকাল রোববার নষ্ট হয়ে যায়। পরে অনেকক্ষণ এসি ছাড়াই বিচারকাজ চলে। এ সময় গরমে অনেকেই ঘামতে থাকেন। বিচারকাজ চলার এক পর্যায়ে এসি ঠিক হয়। আজও বিচারকাজ চলার সময় ট্রাইব্যুনাল-২-এর এসি নষ্ট হয়ে যায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়