মঙ্গলবার ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
পুলিশের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে সিঙ্গাপুরের প্রতি সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর শপথ নিলেন নবনির্বাচিত ২ সংসদ সদস্য ১০০ টাকায় করা যাচ্ছে অটোরিকশার নিবন্ধন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাইশার মোবাইল কাভারে লেখা ছিল ‘শরতের ঝরা পাতার মতো মৃত্যু’ ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে জামায়াত-এনসিপি বাংলাদেশে কখনো ক্ষমতায় আসতে পারবে না: রাশেদ খাঁন সীতাকুণ্ডে বাস দুর্ঘটনায় আইআইইউসি ছাত্রী নিহত, আহত ২ গার্মেন্টসের উৎপাদন ব্যাহত করতে কিছু মহল উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন করেছে সরকার;তথ্য উপদেষ্টা
Advertise with us

জামায়াত-এনসিপি বাংলাদেশে কখনো ক্ষমতায় আসতে পারবে না: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জামায়াত-এনসিপি বাংলাদেশে কখনো ক্ষমতায় আসতে পারবে না: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, জামায়াত ও এনসিপি এই বাংলাদেশে কখনো ক্ষমতায় আসতে পারবে না। তাদের সেই সাংগঠনিক সক্ষমতাই নেই।

আজ (মঙ্গলবার, ৩ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি ভূষণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক ইসরাইল হোসেন জীবনের জানাজা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, ‘এই সরকারকে জামায়াত ও এনসিপি কোনো প্রকার সহযোগিতা করছে না। তারা অসহযোগিতা করে রাষ্ট্রদ্রোহী অপরাধ করছে।’

গার্মেন্টস খাতের চলমান অসন্তোষের প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন অভিযোগ করে বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে আওয়ামী লীগের যে অপতৎপরতা দেখা যাচ্ছে, তার দায় জামায়াত আমিরকেও নিতে হবে।’

এসময় আওয়ামী লীগের কর্মকাণ্ডকে ‘হিংসাত্মক’ হিসেবে উল্লেখ করেন রাশেদ খাঁন। তিনি জামায়াতের আমিরের বিরুদ্ধে আওয়ামী সহিংসতাকে উসকে দেয়ার অভিযোগও তোলেন এবং তাকে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

এছাড়া একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি এক হয়ে বর্তমান সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়