মঙ্গলবার ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সীতাকুণ্ডে বাস দুর্ঘটনায় আইআইইউসি ছাত্রী নিহত, আহত ২ গার্মেন্টসের উৎপাদন ব্যাহত করতে কিছু মহল উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন করেছে সরকার;তথ্য উপদেষ্টা লালবাগ ভুমি অফিসের সার্ভেয়ার ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক সরকারের ভর্তুকি দেয়ার সামর্থ্য ক্রমাগত কমছে: ডা. জাহেদ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের বিজয়ী নতুন দুই এমপির শপথ দুপুরে তৃতীয় দিনে ও মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
Advertise with us

গার্মেন্টসের উৎপাদন ব্যাহত করতে কিছু মহল উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গার্মেন্টসের উৎপাদন ব্যাহত করতে কিছু মহল উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কেউ যদি পোশাক কারখানা বন্ধ করা বা উৎপাদন ব্যাহত করার উদ্দেশ্যে উসকানিমূলক কর্মকাণ্ড চালায়, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করতে পতিত ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সম্পর্কিত কোনো কোনো মহল অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। আমরা এই ধরনের কর্মকাণ্ড কঠোর হাতে দমন করব।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলন ও কারখানার মজুরি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বন্ধ থাকা কারখানাগুলো শিগগিরই চালুর ব্যবস্থা করা হবে বলে আশা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ জানান, সোমবার শ্রমিক সংগঠনগুলোর নেতা, কারখানার মালিক এবং ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিদের সঙ্গে সরকারের আলোচনা হয়েছে। আলোচনায় সবাই সন্তুষ্ট হয়েছেন বলেও দাবি করেন মন্ত্রী।

তিনি আরও বলেন, শ্রমিকদের মান উন্নয়নে সরকার কাজ করছে। এখানে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়