বৃহস্পতিবার ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শ্রীমঙ্গলে অনুষ্ঠান মঞ্চে প্রধানমন্ত্রী সিলেটে বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা শ্রীমঙ্গলে মঞ্চ প্রস্তুত, প্রধানমন্ত্রীর অপেক্ষায় হাজারো মানুষ ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মসূচি দুঃখজনকভাবে গণমাধ্যমে গুরুত্ব পায়নি: প্রধানমন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ? ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার ফ্যামিলি কার্ডে জালিয়াতি ধরতে এআই ব্যবহারের পরিকল্পনা
Advertise with us

পাঁচ দিনের পূর্বাভাসে যা বললো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৩ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাঁচ দিনের পূর্বাভাসে যা বললো আবহাওয়া অফিস

সক্রিয় লঘুচাপের প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই দফার বৃষ্টি বলয় কেটে যাওয়ার পর সারাদেশে তাপমাত্রা আবারও বাড়তে পারে বলে জানানো হয়েছে।

শনিবার (২ মে) সন্ধ্যায় পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া এক বিশেষ বার্তায় আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর এলাকা পর্যন্ত অবস্থান করছে। এর প্রভাবেই দেশজুড়ে বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, প্রথম ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। অন্যদিকে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে, রবি ও সোমবার বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামসহ চার বিভাগে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, যা জনজীবনে কিছুটা প্রভাব ফেলতে পারে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা ও বিস্তৃতি ক্রমান্বয়ে কমে আসার সম্ভাবনা রয়েছে।

আগামী পাঁচ দিনে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে বুধবারের পর থেকে বৃষ্টি কমে আসার সঙ্গে সঙ্গে দিনের তাপমাত্রা আবারও বৃদ্ধির দিকে যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে বর্ধিত পূর্বাভাসে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়