শনিবার ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

আলোচনায় মিম

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৯ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আলোচনায় মিম

গত ঈদে মুক্তি পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম অভিনীত সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ সিনেমাটি। ‘মালিক’-এ অভিনয়ে সিনেমাপ্রেমী দর্শকের মাঝে মিম তার চরিত্রের মধ্যদিয়ে আবারও মুগ্ধতা ছড়িয়েছেন। সেই মুগ্ধতার রেশ কাটতে না কাটতে মিম আবারও দর্শকের মাঝে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন বাবা দিবস উপলক্ষে নির্মিত কাজী আসাদ পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’-এ।

ওয়েব ফিল্মটিতে মিম তার নিজের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন বলে দর্শক বলছেন। দর্শক বলছেন, এই মিম আগের চেয়ে অভিনয়ে অনেক বেশি ম্যাচিউরড। আর একজন শিল্পী যখন অভিনয়ে ম্যাচিউরড হয় তখন তাকে দিয়ে আরও বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করাতে হয়, তার মেধাকে কাজে লাগাতে হয়। মিম তার জীবনের সেই সময়টাই পার করছেন একজন অভিনেত্রী হিসেবে, যখন তিনি ভালো ভালো চরিত্রে অভিনয়ের জন্য তিনি শতভাগ প্রস্তুত। সেসব চরিত্র ফুটিয়ে তোলার জন্য তিনি অনেক কষ্ট করতে, শ্রম দিতেও প্রস্তুত। অনেকদিন পর খায়রুল আলম সবুজকে অভিনয়ে দেখে দর্শক মুগ্ধ হয়েছেন। এই ওয়েব ফিল্মে তিনি বিদ্যা সিনহা মিমের বাবার চরিত্রে অভিনয় করেছেন।

‘মালিক’ এবং এরপর ‘লাইফলাইন’ দুটি প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, ‘মালিক সিনেমাটি নিয়ে আমার শুরু থেকেই প্রত্যাশা ছিল যে দর্শকের সিনেমাটি ভালো লাগবে। সিনেমাটি মুক্তির পর বেশ কয়েকদিন হলো ভিজিটেও গিয়েছিলাম, খুব কাছে থেকে দর্শকের ভালো লাগাটা অনুভব করেছি। মালিকে মুগ্ধ হয়েছেন দর্শক। এর রেশ কাটতে না কাটতেই লাইফলাইনও চলে এল প্ল্যাটফর্মে। লাইফলাইন প্রকাশের পর নানান মাধ্যমে আমি এতে কাজের জন্য ভীষণ সাড়া পেয়েছি। পরপর দুটি কাজের জন্য সবার কাছ থেকে এত সাড়া পেয়েছি, ভালোবাসা পেয়েছি, যা আমাকে আরও ভালো কাজ করার ক্ষেত্রে ভীষণ অনুপ্রেরণা দিচ্ছে। সত্যি বলতে কী আমার তো অভিনয়ই পেশা। নিজেকে একদম ফিট রেখে যেকোনো ভালো চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত রাখি। প্রতিনিয়তই সিনেমাতে, ওয়েব ফিল্মে, ওয়েব সিরিজে কাজ করার প্রস্তাব আসছে। আমি কেবল আমার মন ছুঁয়ে যাওয়ার মতোই গল্পে অভিনয় করতে চাই, যা দর্শকের কাছে ভীষণ ভালো লাগার হয়ে উঠবে, যেমনটা হয়ে উঠেছিল পরাণ, যেমনটা হয়ে উঠেছে মালিক, লাইফলাইন।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়