শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ গাজীপুর কালিয়াকৈরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত জাতীয় নির্বাচনের মতো উপনির্বাচনেও মাঠে থাকবে সেনাবাহিনী: ইসি দীর্ঘ এক যুগ পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি পটুয়াখালী মেডিকেল কলেজ অনিয়মের অভিযোগে ৫৯ লাখ টিসিবি কার্ড বাতিল: বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনা প্রতিষ্ঠান ডেঙ্গু আক্রান্ত হয়ে জামায়াতে নেতার মৃত্যু বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ফ্রান্সের প্রতি আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী ধানমন্ডি-গুলশান-বনানীর লেক দ্রুত পরিষ্কার ও আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
Advertise with us

ইরান চুক্তি ওয়াশিংটনের জন্য বিশাল জয়: মার্কিন সিনেটর

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরান চুক্তি ওয়াশিংটনের জন্য বিশাল জয়: মার্কিন সিনেটর

মার্কিন রিপাবলিকান সিনেটর রজার মার্শাল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্শাল এটিকে একটি ‌‌‘বিজয়ী চুক্তি’ হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন, এটি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে সম্পাদিত চুক্তির চেয়েও ভালো, যে চুক্তি থেকে ট্রাম্প ২০১৮ সালে একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন।

মার্শাল বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যেকোনো চূড়ান্ত চুক্তি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব দ্বারা সমর্থিত হবে এবং এই চুক্তির প্রতি আরব দেশগুলোর সমর্থন একটি কূটনৈতিক বিজয়।

ট্রাম্পের রিপাবলিকান পার্টি এবং ইসরায়েলে এই চুক্তি নিয়ে তীব্র প্রতিক্রিয়ার মধ্যেই কানসাসের এই আইনপ্রণেতা এই চুক্তিকে ওয়াশিংটনের জন্য বিশাল জয় বলে উল্লেখ করেছেন।

তবে স্বাক্ষর সম্পন্ন হলেও ইরানের সঙ্গে হওয়া চুক্তির বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। এতে অনেকে সন্দেহ কারণে সমালোচনা বাড়তে থাকে যে, ওয়াশিংটন চুক্তির প্রকৃত শর্ত
বিভিন্ন সংস্করণের খসড়া ফাঁস হতে শুরু করলে হোয়াইট হাউজ সাংবাদিকদের সঙ্গে ফোন ব্রিফিংয়ের আয়োজন করে। সেখানে ট্রাম্প প্রশাসনের দুই শীর্ষ কর্মকর্তা পুরো সমঝোতা স্মারক পড়ে শোনান।

ব্রিফিংয়ে নিশ্চিত করা হয়, সমঝোতা স্মারকে ইরানকে তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে বাধ্য করা হয়নি। বিশ্লেষকদের মতে, ওই মজুত থেকে তাত্ত্বিকভাবে ১১টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব।

স্মারকে বলা হয়েছে, এই ইস্যু সমাধানে আগামী দুই মাসে একটি আলাদা ব্যবস্থা নিয়ে আলোচনা হবে। অন্তত ন্যূনতম পর্যায়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে ইরানের ভেতরেই ইউরেনিয়ামকে নিম্নমাত্রায় রূপান্তরের প্রক্রিয়া গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়