নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৯ বার পঠিত | পড়ুন মিনিটে

ঘুষ নেওয়ার সময় লালবাগ ভুমি অফিসের সার্ভেয়ার আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার সকালে সংস্থাটির ঢাকা জেলা সমন্বিত কার্যালয়ের পরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে একটি টিম তাকে আটক করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
দুদুক জানায়, গোপন সংবাদের তথ্য পেয়ে দুদকের টিম রাজধানীর কাটাবনে অবস্থিত লালবাগ এসিল্যান্ড কার্যালয়ে যায়। সেখানে ছদ্মবেশে গিয়ে হাতেনাতে এক লাখ টাকা ঘুষসহ সার্ভেয়ার আসাদকে আটক করে।
দুদক বলছে, ঘুষের বিনিময়ে এক সেবা গ্রহীতার কাছ থেকে সার্ভেয়ার আসাদ টাকা নিচ্ছিলেন। ঠিক ওই সময়ে ফাঁদ পেতে সার্ভেয়ারকে আটক করা হয়। আটকের পর তাকে এ ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুদকের কাছে লালবাগ ভুমি অফিসসহ বিভিন্ন অফিসে বিস্তর দুর্নীতির অভিযোগ রয়েছে।