মঙ্গলবার ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সীতাকুণ্ডে বাস দুর্ঘটনায় আইআইইউসি ছাত্রী নিহত, আহত ২ গার্মেন্টসের উৎপাদন ব্যাহত করতে কিছু মহল উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন করেছে সরকার;তথ্য উপদেষ্টা লালবাগ ভুমি অফিসের সার্ভেয়ার ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক সরকারের ভর্তুকি দেয়ার সামর্থ্য ক্রমাগত কমছে: ডা. জাহেদ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের বিজয়ী নতুন দুই এমপির শপথ দুপুরে তৃতীয় দিনে ও মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
Advertise with us

সরকারের ভর্তুকি দেয়ার সামর্থ্য ক্রমাগত কমছে: ডা. জাহেদ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সরকারের ভর্তুকি দেয়ার সামর্থ্য ক্রমাগত কমছে: ডা. জাহেদ

সরকারের ভর্তুকি দেয়ার সামর্থ্য ক্রমাগত কমছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ভর্তুকি দিতে হলে ব্যাংক খাত থেকে ঋণ নিতে হবে অথবা বাজারে টাকা ছাড়তে হবে। যার ফলে দুটি প্রক্রিয়ায় মূল্যস্ফিতি বাড়বে বলে জানান তিনি।

আজ (মঙ্গলবার, ৩ নভেম্বর) সকালে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা বলেন, ‘দীর্ঘমেয়াদী কল্যানের কথা মাথায় রেখে সরকার এলপিজি গ্যাসের দাম বাড়িয়েছে। আমদানি নির্ভর ও দেশে উৎপাদিত পণ্যের সাবসুটি এক নয়। আমদানি নির্ভর পণ্য সাবসিটি দেয়ার সামর্থ্য কমছে। আর বর্তমানে ৩০ ডলার পার ইউনিট দরে এলএনজি কিনতে হচ্ছে। বিগত সময়ের চেয়ে দ্বিগুণ দামে কিনতে হচ্ছে।’

শেখ হাসিনা ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনা এখনো দেশের নাগরিক, উনি নিজে আসুন অথবা সরকার ধরে নিয়ে আসে, যেভাবে তিনি চাইবেন সেভাবে সরকার সহযোগিতা করবে।

‘পলেটিকাল পার্টি হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কিছুই করতে পারবে না। অবৈধ টাকা ব্যবহার অস্থিরতা তৈরির চেষ্টা করে যাচ্ছে।’

এসময় ডা জাহেদ উর রহমান বলেন, ‘শেখ হাসিনা বলেছেন, সরকারকে স্বস্থিতে থাকতে দেবে না। শেখ হাসিনা যতদিন বেঁচে আছে ততদিন এমন চেষ্টা করে যাবেন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ পুলিশ আর কখনো শেখ হাসিনার বাহিনীতে পরিণত হবে না। আইনি অধিকারের মধ্যে পুলিশ বল প্রয়োগ করতে পারবে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়