বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে সম্মত হয়েছে মিয়ানমার তিন দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর মাইলস্টোন শিক্ষার্থীকে ডেকে ড্রোন সেট ও বল উপহার দিলেন প্রধানমন্ত্রী দুই দশকে সুন্দরবনে ৬২ বাঘের মৃত্যু,নিরাপত্তা নিশ্চিতে বন বিভাগের উদ্যোগ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সহসাই কাটছে না দেশের গ্যাস সংকট তারেক রহমান-আনোয়ার ইব্রাহিম ফোনালাপ: গ্যাসসংকট নিরসনে সহায়তার আশ্বাস বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ রাবিতে পাল্টাপাল্টি মারধরের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান
Advertise with us

গোপালগঞ্জে শেখ মুজিবের ম্যুরালে কালি লেপনের প্রতিবাদে ছাত্রলীগের মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৫ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোপালগঞ্জে শেখ মুজিবের ম্যুরালে কালি লেপনের প্রতিবাদে ছাত্রলীগের মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কালি লেপনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা–কর্মীরা। আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে তাঁরা উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন। ওই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগের ৪০–৫০ জন নেতা–কর্মী মিছিল করছেন। তাঁরা সড়কে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি শেখ মুজিবের ম্যুরালে কালি লেপনের প্রতিবাদ জানান। প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধের কারণে উভয় পাশে যান চলাচল ব্যাহত হয় এবং বেশ কয়েকটি যানবাহন আটকা পড়ে। তবে মিছিলে কারা নেতৃত্ব দিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন সরদার সোমবার দুপুরে তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বিক্ষোভ মিছিলের একটি ভিডিও শেয়ার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ জুন রাতে কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কে বা কারা কালি লেপন করেন। পরদিন রাতে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে ম্যুরালের কালি মুছে পরিষ্কার করতে দেখা যায়। ওই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘শুনেছি ছাত্রলীগের নেতা–কর্মীরা মিছিল করছিলেন। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়