শনিবার ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
চবিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘গ্র্যাজুয়েট সিম্পোজিয়াম’ অনুষ্ঠিত ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোক পেঁয়াজের দামে হঠাৎ পতন কৃষকের উৎপাদন খরচই উঠছে না আধুনিক যুগে পুরাতন আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয় তিস্তাসহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ছাড়াতে পারে ১০ হাজার মুদি দোকান বিউটি পার্লারসহ ১৬ ব্যবসায় ভ্যাট বসবে: অর্থমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট একযোগে পদত্যাগ করলেন ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেল আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত: ডা. জাহেদ
Advertise with us

চবিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘গ্র্যাজুয়েট সিম্পোজিয়াম’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৬ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চবিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘গ্র্যাজুয়েট সিম্পোজিয়াম’ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিআইআরআই) যৌথ উদ্যোগে “Inspired By Nature. For Climate. For Our Future.” প্রতিপাদ্যে “গ্রাজুয়েট সিম্পোজিয়াম অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে-২০২৬ আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় বিভাগের কনফারেন্স কক্ষে এই  সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ও রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল ইসলাম।

সিম্পোজিয়ামে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, চবি জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিআইআরআই) ম্যানেজিং ট্রাস্টি ও চেয়ারম্যান শাহজাদা সৈয়দ ইরফানুল হক।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশ্ব পরিবেশ দিবসের এই আয়োজনে জলবায়ু পরিবর্তনের পাশাপাশি সুফিজম তথা আধ্যাত্মিকতাকে যুক্ত করার আইডিয়াটি আমার চমৎকার লেগেছে। পরিবেশ রক্ষা এবং আজকের মূল প্রতিপাদ্য ‘ক্লাইমেট অ্যাকশন’-এর ক্ষেত্রে এই দুটি দিকই সমান গুরুত্বপূর্ণ। আমি নব্বইয়ের দশক থেকে ক্লাইমেট চেঞ্জ ও জিআইএস (GIS) নিয়ে গবেষণা করছি। দীর্ঘ ক্যারিয়ারে অনেক রিসার্চ পেপার লিখলেও মাঝে মাঝে আফসোস হয় যে, পরিবেশের অবক্ষয় রোধে মানুষকে সহজে জাগানো যাচ্ছে না। আমাদের দেশের মানুষের একটা স্বভাব হলো— যতক্ষণ নিজের গায়ে এসে বিপদ না পড়ে, ততক্ষণ তারা সচেতন হয় না।

তিনি জলবায়ু পরিবর্তনের নানা দিক ও অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আজকের এই আয়োজনে শিক্ষার্থীদের পোস্টার প্রেজেন্টেশন ও সচেতনতামূলক কার্যক্রম দেখে আমার খুব ভালো লেগেছে। পরিবেশ রক্ষার এই বার্তা সবার মাঝে ছড়িয়ে পড়ুক।

বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম বলেন, বর্তমান পৃথিবীতে আমাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হলো জলবায়ু পরিবর্তন। ভৌগোলিক কারণে বাংলাদেশ এই ঝুঁকিতে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে আমাদের নিম্নভূমিগুলো পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে, যদিও এই সংকটের জন্য আমরা নিজেরা দায়ী নই। নির্বিচারে বন উজাড় ও কার্বন নিঃসরণের কারণেই আজ তাপমাত্রা বাড়ছে। এই সংকট মোকাবিলায় সরকারের পরিবেশবান্ধব কর্মসূচির পাশাপাশি আমাদের ব্যক্তিগত পর্যায়েও বেশি বেশি গাছ লাগাতে হবে। চমৎকার এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট বিভাগকে ধন্যবাদ জানান তিনি।

ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. কাজী মো. বরকত আলী সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক,ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের  প্রফেসর ড. মোঃ ইকবাল সরোয়ার তাছাড়া আরো বক্তব্য রাখেন,দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট  (DIRI) পক্ষে মেম্বার সেক্রেটারি ড সাইফুল ইসলাম আচফিয়া,  প্রবন্ধের  উপর আলোচনায় অংশগ্রহণ করেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রফেসর ড. অলক পাল, প্রফেসর ড মুহাম্মদ মুহিববুল্লাহ, প্রফেসর ড.মোঃ আতিকুর রহমান, উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর ড. শেখ  বখতিয়ার উদ্দীন, মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ শাহীনুল রহমান,  বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের  প্রফেসর ড.এ.এইচ.এম রায়হান সরকার, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সভাপতি জনাব মোহাম্মদ শের মাহমুদ, বাংলা বিভাগের প্রফেসর ড.মোহাম্মদ শেখ সাদী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুনমুন নেছা চৌধুরী। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাজ সুলতানা ও প্রভাষক মোহাম্মদ আলী।

অনুষ্ঠানের অংশ হিসেবে পোস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক, গবেষক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের চলমান HEAT (Higher Education Acceleration and Transformation) উপ-প্রকল্পের সৌরবিদ্যুৎ ব্যবস্থাসহ অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেছেন। এসময় তিনি উপ-প্রকল্পের সার্বিক কার্যক্রমের  প্রশংসা করেন এবং এর সফল বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিদ্যমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয় ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।

পরিদর্শনকালে উপ-প্রকল্পের এসপিএম প্রফেসর ড. অলক পাল, এএসপিএম-১ প্রফেসর ড. মুহাম্মদ মুহিববুল্লাহ, এএসপিএম-২ প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব মোর্শেদ, এবং উপ-প্রকল্প সদস্য ও বিভাগীয় সভাপতি প্রফেসর ড. কাজী মোঃ বরকত আলী মাননীয় উপ-উপাচার্যকে (প্রশাসন) প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়