মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
রাবিতে পাল্টাপাল্টি মারধরের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল প্রবাসীদের সমস্যা সমাধানে আরব আমিরাতের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শহিদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান গ্যাস সংকটে অতিষ্ঠ ভোক্তা, বন্ধ হচ্ছে ফিলিং স্টেশন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
Advertise with us

চীনের গুয়াংশিতে বিস্ফোরণে নিহত ৭, আহত ১৭

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চীনের গুয়াংশিতে বিস্ফোরণে নিহত ৭, আহত ১৭

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলের গুয়াংশি জুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে এক বিস্ফোরণে সাতজন নিহত ও আরও ১৭ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুররাত ১টা ৪০ মিনিটে অঞ্চলটির শিনগান কাউন্টির লিংশিয়াং সড়ক এলাকায় বিস্ফোরণটি ঘটে, জানিয়েছে চায়না ডেইলি।

বিস্ফোরণের পরপরই পুলিশ, দমকল, চিকিৎসা ও জরুরি সাড়া দলগুলোর উদ্ধার অভিযান সমন্বয় করতে শিনগান কাউন্টি ও গুইলিন শহর থেকে কর্মকর্তারা ঘটনাস্থলে এসে হাজির হন।

তারপর থেকে উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে চারবার নিবিড় তল্লাশি সম্পন্ন করেন। আহত ১৭ জনের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থা স্থিতিশীল আছে।

কর্মকর্তারা জানিয়েছেন, কী কারণে বিস্ফোরণটি ঘটেছে তা তদন্ত করে দেখছেন তারা। তবে গ্যাস পাইপ লাইন লিক করে বিস্ফোরণ ঘটার কথা বাতিল করে দিয়েছেন। শিনগান শহরটি খনিজ ও কৃষি সম্পদে সমৃদ্ধ এক পার্বত্য অঞ্চলে অবস্থিত।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়