রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
মিয়ানমারে পাচারকালে ১৬০ বস্তা ইউরিয়া সার জব্দ ২ দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ৩৬,০০০ ফুট উঁচুতে বিকলএয়ার ইন্ডিয়ার ফ্লাইটের হাইড্রলিক ব্যবস্থা, আহত ২৪ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা শেষকৃত্য শুরু করেছিল পরিবার,নিখোঁজের ১১ দিন পর জীবিত উদ্ধার আজ ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস পুনঃপেনশন ও ভাতা বাস্তবায়নের দাবি গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্তদেরগ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পুনঃপেনশন ও বিভিন্ন ভাতা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সমিতি। এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে হাইকোর্টের রায় অবিলম্বে বাস্তবায়নেরও দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে সমিতির নিউজ লেটার ‘গ্রামীণ অবসর’-এর ৮ম সংখ্যার প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব দাবি জানান। সমিতির সভাপতি কে এম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সহ-সভাপতি মো. হাবিবুল ইসলাম সঞ্চালনা করেন। এতে উপদেষ্টা এ কে এম গোলাম মাওলা ও মহাসচিব মো. সিদ্দিকুর রহমান শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য দেন। বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংকের প্রায় ১৪ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর পরিবার চরম দুর্দশার মধ্যে দিন কাটালেও তাদের ন্যায্য পাওনা পরিশোধ করা হচ্ছে না। পুনঃপেনশন ও বিভিন্ন ভাতা বাস্তবায়ন না করায় তারা গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের উদাসীনতার তীব্র নিন্দা জানান। তারা বলেন, অবসরপ্রাপ্তদের দাবি আদায়ে গ্রামীণ ব্যাংকের সব অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। গ্রামীণ ব্যাংকের টালবাহানা আর সহ্য করা হবে না। এ সময় পুনঃপেনশন ও ভাতাদি প্রদানে সরকারের হস্তক্ষেপ এবং সচেতন মহলের সহযোগিতা কামনা করেন তারা। অনুষ্ঠানে আবু নোমান মো. বজলুর রহমান, মো. হায়দার আলী, মো. আবুল খায়ের, আবদুর রশিদ খান, শরীফ মোহাম্মদ, জগদীশ ভঞ্জ, সৈয়দ মো. এনাম উল্লাহ, প্রদীপ্ত শাহীন ও সুভাশিষ ভৌমিকসহ সমিতির সদস্য ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা বক্তব্য দেন। এ ছাড়া নিউজ লেটার ‘গ্রামীণ অবসর’ নিয়মিত প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। তারা নিউজ লেটারটির মানসম্মত প্রকাশনা ও গুরুত্বপূর্ণ লেখাগুলোর প্রশংসা করেন। সরকার লংমার্চে বাধা দেয়ার চেষ্টা করলে, ছয় দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম আনোয়ারায় র‌্যাবের অভিযানে মিলল কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২
Advertise with us

বিশ্বকাপ শুরুর আগে রক্ষণে পরীক্ষা-নিরীক্ষা, একাদশ নিয়ে ধোঁয়াশায় আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৫ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বকাপ শুরুর আগে রক্ষণে পরীক্ষা-নিরীক্ষা, একাদশ নিয়ে ধোঁয়াশায় আর্জেন্টিনা

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে এখনও চূড়ান্ত একাদশ নির্ধারণ করেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। আলজেরিয়ার ম্যাচকে সামনে রেখে অনুশীলনে একাধিক ফর্মেশন পরীক্ষা করেছেন তিনি। মাঝমাঠ ও আক্রমণভাগ মোটামুটি নিশ্চিত হলেও রক্ষণভাগ নিয়ে এখনও রয়েছে বেশ কিছু প্রশ্ন।

বুধবার কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। বিশ্বকাপ শুরুর আগে শেষ দিকের অনুশীলনগুলোতে রক্ষণভাগে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন স্ক্যালোনি। শনিবারের অনুশীলনে প্রথমে ৪-৪-২ ফর্মেশন নিয়ে কাজ করেন তিনি। সে সময় রক্ষণভাগে ছিলেন গনঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি ও লিসান্দ্রো মার্তিনেজ। পরে রোমেরোর জায়গায় বাঁ দিকের ডিফেন্ডার হিসেবে ফাকুন্দো মেদিনাকে দেখা যায়।

প্রতিপক্ষ আলজেরিয়ার খেলার ধরন বিবেচনায় এই ৪-৪-২ ফর্মেশন দিয়েই আর্জেন্টিনা ম্যাচ শুরু করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কোন কোন খেলোয়াড় শুরু থেকেই মাঠে নামবেন, তা এখনও নিশ্চিত নয়। ডান প্রান্তে নাহুয়েল মোলিনার শুরুর একাদশে থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সেন্ট্রাল ডিফেন্সের জুটি নিয়েও রয়েছে ধোঁয়াশা। দুই জায়গার জন্য অন্তত তিনজন খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতায় আছেন। আবার এমনও হতে পারে, তিনজনই খেলবেন এবং লিসান্দ্রো মার্তিনেজকে বাঁ-প্রান্তের ডিফেন্ডার হিসেবে ব্যবহার করা হবে, যা অতীতেও কয়েকবার করেছে আর্জেন্টিনা।

এরই মধ্যে দলের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে নিকোলাস তাগলিয়াফিকোর চোট। বাঁ পায়ের কাফ ইনজুরির কারণে অন্তত আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে না।

অনুশীলনে ৩-৫-২ ফর্মেশনও পরীক্ষা করেন স্ক্যালোনি। এ ব্যবস্থায় আক্রমণাত্মক দুই উইং-ব্যাক হিসেবে খেলেন জুলিয়ানো সিমেওনে ও নিকোলাস গনঞ্জালেস। রক্ষণে ক্রিস্তিয়ান রোমেরো ছিলেন ডান স্টপার, ওতামেন্দি সুইপার এবং লিসান্দ্রো মার্তিনেজ বাম স্টপারের ভূমিকায়।

স্ক্যালোনি যদিও সাধারণত ম্যাচের নির্দিষ্ট পরিস্থিতিতে এই ফর্মেশন ব্যবহার করেন। শুরু থেকেই এমন কৌশলে মাঠে নামার সম্ভাবনা কম, বিশেষ করে দুই পাশে আক্রমণভাগের খেলোয়াড়দের উইং-ব্যাক হিসেবে ব্যবহার করার সম্ভাবনা আরও কম।

তবে মাঝমাঠ ও আক্রমণভাগের চিত্র তুলনামূলকভাবে পরিষ্কার। এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও রদ্রিগো দে পলকে নিয়ে মাঝমাঠ সাজানোর পরিকল্পনা রয়েছে। আর আক্রমণে দেখা যেতে পারে লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজকে।

বাঁম গোড়ালির লিগামেন্ট চোটের কারণে আগের দুটি প্রীতি ম্যাচে খেলতে পারেননি হুলিয়ান আলভারেজ। ফলে তার পরিবর্তে লাউতারোরই শুরুর একাদশে থাকার সম্ভাবনা বেশি।

এদিকে আক্রমণভাগের আরেকটি জায়গার জন্য জুলিয়ানো সিমেওনের চেয়ে এগিয়ে আছেন থিয়াগো আলমাদা। ক্লাব পর্যায়ে মৌসুমটা খুব একটা ভালো না গেলেও গত এক বছরে জাতীয় দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স ও গুরুত্বপূর্ণ গোল করে নিজের গুরুত্ব বাড়িয়েছেন এই আক্রমণাত্মক মিডফিল্ডার।

সব মিলিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে স্ক্যালোনির হাতে এখনও একাধিক বিকল্প খোলা রয়েছে। তবে রক্ষণভাগের ধাঁধার সমাধান কীভাবে করেন, সেটিই এখন আর্জেন্টাইন সমর্থকদের সবচেয়ে বড় কৌতূহলের বিষয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়