শুক্রবার ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের ঢাকার কনসার্ট

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের ঢাকার কনসার্ট

ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় এবং তাঁর ব্যান্ডের বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। আগামী ২৬ জুন রাজধানীতে ‘ওয়ান ট্রু সাউন্ড’ শিরোনামের এই কনসার্ট মঞ্চস্থ হওয়ার কথা থাকলেও অনুষ্ঠান শুরুর মাত্র একদিন আগে আয়োজকরা স্থগিতের সিদ্ধান্ত জানায়।

কলকাতা থেকে তথ্যটি নিশ্চিত করেছেন অনুপম রায়ের ব্যান্ড ম্যানেজার রানা সিংহ রায় নিজেও। তিনি বলেন, “আমাদের জানানো হয়েছে, সরকারি অনুমতি না পাওয়ায় কনসার্টটি স্থগিত করা হয়েছে।”

আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, কনসার্ট আয়োজনের প্রয়োজনীয় প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছিল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিও নেওয়া হয়েছিল। তবে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানটি আপাতত স্থগিত করা হয়েছে।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কনসার্টের নতুন তারিখ ঘোষণা করার চেষ্টা করা হবে। নতুন তারিখ নির্ধারণ সম্ভব না হলে টিকিটধারীদের অর্থ ফেরত প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হবে। একই সঙ্গে যারা টিকিটের মূল্য ফেরত নিতে চান, তাদের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হবে।

রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ‘ওয়ান ট্রু সাউন্ড’ শিরোনামের এই আয়োজনে অনুপম রায় ও তাঁর ব্যান্ডের পাশাপাশি দেশের জনপ্রিয় সংগীতদল বেঙ্গল সিম্ফনিরও পরিবেশনার কথা ছিল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়