রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
মিয়ানমারে পাচারকালে ১৬০ বস্তা ইউরিয়া সার জব্দ ২ দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ৩৬,০০০ ফুট উঁচুতে বিকলএয়ার ইন্ডিয়ার ফ্লাইটের হাইড্রলিক ব্যবস্থা, আহত ২৪ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা শেষকৃত্য শুরু করেছিল পরিবার,নিখোঁজের ১১ দিন পর জীবিত উদ্ধার আজ ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস পুনঃপেনশন ও ভাতা বাস্তবায়নের দাবি গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্তদেরগ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পুনঃপেনশন ও বিভিন্ন ভাতা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সমিতি। এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে হাইকোর্টের রায় অবিলম্বে বাস্তবায়নেরও দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে সমিতির নিউজ লেটার ‘গ্রামীণ অবসর’-এর ৮ম সংখ্যার প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব দাবি জানান। সমিতির সভাপতি কে এম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সহ-সভাপতি মো. হাবিবুল ইসলাম সঞ্চালনা করেন। এতে উপদেষ্টা এ কে এম গোলাম মাওলা ও মহাসচিব মো. সিদ্দিকুর রহমান শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য দেন। বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংকের প্রায় ১৪ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর পরিবার চরম দুর্দশার মধ্যে দিন কাটালেও তাদের ন্যায্য পাওনা পরিশোধ করা হচ্ছে না। পুনঃপেনশন ও বিভিন্ন ভাতা বাস্তবায়ন না করায় তারা গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের উদাসীনতার তীব্র নিন্দা জানান। তারা বলেন, অবসরপ্রাপ্তদের দাবি আদায়ে গ্রামীণ ব্যাংকের সব অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। গ্রামীণ ব্যাংকের টালবাহানা আর সহ্য করা হবে না। এ সময় পুনঃপেনশন ও ভাতাদি প্রদানে সরকারের হস্তক্ষেপ এবং সচেতন মহলের সহযোগিতা কামনা করেন তারা। অনুষ্ঠানে আবু নোমান মো. বজলুর রহমান, মো. হায়দার আলী, মো. আবুল খায়ের, আবদুর রশিদ খান, শরীফ মোহাম্মদ, জগদীশ ভঞ্জ, সৈয়দ মো. এনাম উল্লাহ, প্রদীপ্ত শাহীন ও সুভাশিষ ভৌমিকসহ সমিতির সদস্য ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা বক্তব্য দেন। এ ছাড়া নিউজ লেটার ‘গ্রামীণ অবসর’ নিয়মিত প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। তারা নিউজ লেটারটির মানসম্মত প্রকাশনা ও গুরুত্বপূর্ণ লেখাগুলোর প্রশংসা করেন। সরকার লংমার্চে বাধা দেয়ার চেষ্টা করলে, ছয় দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম আনোয়ারায় র‌্যাবের অভিযানে মিলল কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২
Advertise with us

হালান্ডের গোলে নরওয়েতে ভূকম্পন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হালান্ডের গোলে নরওয়েতে ভূকম্পন

বিশ্বকাপে ইরাকের বিপক্ষে নরওয়ের ৪-১ ব্যবধানের জয়ের ম্যাচে প্রথম অর্ধেই জোড়া গোল করেন আর্লিং হালান্ড। তার এই গোল উদযাপনের সময় নরওয়ের উপকূলীয় শহর বের্গেনে হালকা ভূকম্পন রেকর্ড করেছে দেশটির ভূকম্পন গবেষণা সংস্থা (নোরসার)।

বিশ্বকাপের অভিষেক ম্যাচেই এই স্ট্রাইকার ২৯তম মিনিটে নিজের প্রথম গোলটি করেন। ১৯৯৮ সালের পর বিশ্বকাপে এটি ছিল নরওয়ের প্রথম গোল। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার আগেই বোস্টনের মাঠে তিনি নিজের দ্বিতীয় গোলটি করেন। নরওয়েতে তখন মধ্যরাত হলেও দেশজুড়ে আনন্দের বন্যা বয়ে যায়।

নোরসার-এর বক্তব্য, ‘বুধবার রাতে বের্গেনের সিসমিক স্টেশনটিতে নরওয়ে ও ইরাকের মধ্যকার বিশ্বকাপ ম্যাচ চলাকালীন কিছু স্পষ্ট সংকেত ধরা পড়ে। সবচেয়ে বড় কম্পন বা ওঠানামাগুলো আর্লিং হালান্ডের গোলগুলোর সময়ের সঙ্গে মিলে যায়, যা নরওয়েজিয়ান সমর্থকদের তীব্র উল্লাসের কারণে সৃষ্টি হয়েছিল।’

সংস্থাটি আরও জানায়, এই কম্পনগুলো মূলত কোনো প্রাকৃতিক ভূমিকম্প ছিল না। বের্গেনে খেলা দেখতে বসা হাজার হাজার সমর্থক যখন একই সাথে লাফিয়ে উঠে ও চিৎকার করে গোল উদযাপন করছিলেন, তখন তাদের সম্মিলিত নড়াচড়ার কারণে মাটিতে এই মৃদু কম্পন তৈরি হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়