সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী অনলাইন বুলিং-হয়রানি প্রতিরোধে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর আদালতের রায় বা আদেশের প্রতিবাদে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের আজ আদানির বিদ্যুৎকেন্দ্রের ইউনিট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হচ্ছে বান্দরবানে শসার বস্তা থেকে ৬০ হাজার পিস ইয়াবা জব্দ পদ্মা নদীতে নিখোঁজের দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার চট্টগ্রামে নতুন একটি উপজেলা গঠনের উদ্যোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচার চেয়ে পরিবারের আবেদন প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন ফ্রান্সের তিন সিনেটর দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা
Advertise with us

ককরোচের আন্দোলনে গিয়ে বউ নিয়ে ফিরলেন তরুণ!

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ককরোচের আন্দোলনে গিয়ে বউ নিয়ে ফিরলেন তরুণ!

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে গিয়েছিলেন বিহারের এক তরুণ। তবে আন্দোলন শেষে তিনি একা ফেরেননি, সঙ্গে বউ নিয়ে ফিরেছেন। মাত্র ১৫ দিনের মধ্যেই জীবনে এমন নাটকীয় পরিবর্তনের গল্প ঘিরে সামাজিক মাধ্যমে তুমুল চর্চা চলছে। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছেন ওই তরুণ। তিনি নিজের নাম মোহন শ্রীবাস্তব বলে পরিচয় দেন।

মোহনের দাবি, আন্দোলনের সময় তিনি টানা ১৫ দিন যন্তর মন্তরে অবস্থান করেছিলেন। সে সময় খাবারের অভাব ছিল। বর্তমানে তার স্ত্রী, যিনি তখন আন্দোলনস্থলে নিয়মিত আসতেন, প্রতিদিন তার জন্য কখনও ছানা, কখনও পানিফলসহ নানা ধরনের খাবার ও পানি নিয়ে আসতেন।

খাবার দেওয়া থেকেই দুজনের পরিচয়। মোহনের ভাষ্য অনুযায়ী, ২০ জুলাই আন্দোলনে পুলিশি লাঠিচার্জের সময় তিনি মাথায় আঘাত পেয়ে অচেতন হয়ে পড়েন। ওই তরুণীই তার চিকিৎসার ব্যবস্থা করেন। জ্ঞান ফেরার পর তরুণী তাকে ভালোবাসার কথা জানান। এরপর দুজন মন্দিরে বিয়ে করে একসঙ্গে বিহারে ফিরে যান।

মোহন আরও দাবি করেন, তার মা প্রথমে এই বিয়েতে সম্মতি দেননি।

ভাইরাল ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেন রাহুল কুমার নামে এক নেটপ্রভাবী। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘দিল্লির যন্তর মন্তরে কী যে হলো! আমি প্রতিবাদ করতে গিয়েছিলাম, বিয়ে করে ফিরে এলাম।’

ভিডিওটি প্রকাশের পর তা ব্যাপক সাড়া ফেলে। ইনস্টাগ্রামে ভিডিওটি তিন কোটির কাছাকাছি মানুষ দেখেছেন এবং ১০ লাখ ৫০ হাজারের বেশি লাইক দিয়েছেন।

মন্তব্যের ঘরেও ছিল মজার প্রতিক্রিয়ার বন্যা। একজন লিখেছেন, ‘এটা যন্তর মন্তর নয়, এটা শাদি মন্তর।’ তবে ঘটনার সত্যতা নিয়ে প্রশ্নও উঠেছে। অনেক নেটিজেনের দাবি, পুরো ঘটনাটি সাজানো এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি।

একটি জাতীয় সংবাদমাধ্যমের অনুসন্ধানেও দাবি করা হয়, ভিউ ও লাইক পাওয়ার জন্য নেটপ্রভাবী এই ভিডিওটি নির্মাণ করেছেন। প্রতিবেদনে বলা হয়, ভিডিওতে দেখানো ঘটনাটি বাস্তবে ঘটেনি। সূত্র: আনন্দবাজার

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়