রবিবার ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
অনলাইন বুলিং-হয়রানি প্রতিরোধে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর আদালতের রায় বা আদেশের প্রতিবাদে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের আজ আদানির বিদ্যুৎকেন্দ্রের ইউনিট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হচ্ছে বান্দরবানে শসার বস্তা থেকে ৬০ হাজার পিস ইয়াবা জব্দ পদ্মা নদীতে নিখোঁজের দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার চট্টগ্রামে নতুন একটি উপজেলা গঠনের উদ্যোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচার চেয়ে পরিবারের আবেদন প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন ফ্রান্সের তিন সিনেটর দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
Advertise with us

আদালতের রায় বা আদেশের প্রতিবাদে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আদালতের রায় বা আদেশের প্রতিবাদে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে কোনও ধরনের হরতাল-ধর্মঘট-কর্মবিরতি আহ্বানকে ‘অবৈধ ও সংবিধানবিরোধী’ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আদালতের রায় বা আদেশের প্রতিবাদে পরিবহন ধর্মঘট কিংবা হরতাল ডাকা হলে সংশ্লিষ্ট বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের বিরুদ্ধে আইনগত ও ফৌজদারি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি শশাঙ্ক কুমার সরকার ও বিচারপতি ফয়সল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায়ে আদালত বলেন, সংবিধানের ১১২ আর্টিকেল অনুযায়ী, দেশের সব নির্বাহী ও বিচারিক কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের রায় ও আদেশ পালনকরা বাধ্যতামূলক।

কোনো রায় বা আদেশে কোনো পক্ষ ক্ষুব্ধ হলে আপিল বা অন্য কোনো আইনানুগ প্রতিকার নেওয়ার সুযোগ রয়েছে। তবে সেই রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট-কর্মবিরতি আহ্বানের কোন সুযোগ নেই।

আদালত পর্যবেক্ষণে বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে এ ধরনের কর্মসূচি বিচার বিভাগের প্রতি অসম্মান প্রদর্শনের পাশাপাশি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

রায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)-সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদালতের রায় ও আদেশের বিরুদ্ধে হরতাল বা ধর্মঘট আহ্বান করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১১ সালের আগস্টে, মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ‘ডিলাক্স পরিবহন’-এর একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, সাংবাদিক ও সম্প্রচারক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় করা মামলায় বাসচালককে, ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি, সাজা দেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

ওই সাজাকে কেন্দ্র করে বাস মালিকেরা পরিবহন ধর্মঘট ও হরতাল ডাকেন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) হাইকোর্টে রিট করে।

রিটের শুনানি নিয়ে, ২০১৭ সালের ১ মার্চ, হাইকোর্টের একটি বেঞ্চ রুল জারির পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে ধর্মঘট ও হরতাল প্রত্যাহার এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখার ব্যবস্থা নিতে নির্দেশ দেন। পরদিন ধর্মঘট প্রত্যাহার করা হয়।

পরে ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি শশাঙ্ক কুমার সরকার ও বিচারপতি ফয়সল হাসান আরিফের বেঞ্চ রুলটি অ্যাবসোলিউট ঘোষণা করে এ রায় দেন।

রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তিনি আদালতকে বলেন, আদালতের রায় ও নির্দেশনা পালন সংশ্লিষ্ট সবার জন্য বাধ্যতামূলক। কোনো রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ থাকলেও সেই রায়ের বিরুদ্ধে ধর্মঘট বা হরতাল ডাকার সুযোগ নেই। পরিবহন ধর্মঘটের কারণে সাধারণ মানুষের চলাচল বাধাগ্রস্ত হয় এবং ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়