শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বন্যার কারণে বন্ধ হয়ে গেছে বাংলাদেশের নেপাল থেকে বিদ্যুৎ সরবরাহ হুইল চেয়ারে করে অধিবেশনে মির্জা আব্বাস, স্বাগতম জানিয়েছেন স্পিকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দুদকের চিঠি আসিফ মাহমুদসহ ৪ জনের তথ্য চেয়ে বীমা খাতে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করলো আইডিআরএ হয়রানি ও মিথ্যা মামলা বন্ধের ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ রাষ্ট্রপতির ঝিনাইদহে সাড়ে তিন লাখ টাকার অবৈধ ভারতীয় ওষুধসহ দম্পতি গ্রেপ্তার রাষ্ট্রীয় তেল শোধনাগার প্রকল্পে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করছে আইএসডিবি মির্জা আব্বাস প্রথমবারের মতো জাতীয় সংসদে নিজ অফিসে ২০২৭ সালে ৮ থেকে ১৭ জানুয়ারি দুই পর্বে বিশ্ব ইজতেমা: স্বরাষ্ট্রমন্ত্রী কওমি-হিফজ শিক্ষার সঙ্গে সরকারের যে কমিটমেন্ট ছিল, তা রাখা হয়নি: জামায়াত আমির
Advertise with us

কুয়েতে বাংলাদেশি নারী গৃহকর্মীকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুয়েতে বাংলাদেশি নারী গৃহকর্মীকে উদ্ধার

কুয়েতে গৃহকর্মী (খাদ্দামা) হিসেবে গিয়ে কর্মস্থলে মানবিক সংকটের সম্মুখীন হওয়া আমেনা খাতুন নামে এক বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস।

বুধবার (১ জুলাই) কুয়েত পুলিশের প্রত্যক্ষ সহায়তায় তাকে উদ্ধার করে দূতাবাসের নিজস্ব তত্ত্বাবধানে নেওয়া হয়েছে।

উদ্ধারকৃত আমেনা খাতুনকে নিরাপদে বাংলাদেশে প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কুয়েতের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ থেকে কুয়েতে নারী গৃহকর্মী প্রেরণের বিষয়ে অদ্যাবধি বাংলাদেশ এবং কুয়েত সরকারের মধ্যে কোনো ধরনের দ্বিপাক্ষিক চুক্তি বা সমঝোতা স্মারক সই হয়নি।

এই আইনি সীমাবদ্ধতার কারণে কুয়েতে অভিবাসনপ্রত্যাশী নারী গৃহকর্মীদের সার্বিক নিরাপত্তা ও আইনগত অধিকার নিশ্চিত করা সম্ভব হয় না। ফলে দুই দেশের মধ্যে চুক্তি সই না হওয়া পর্যন্ত কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক কোনো ‘নারী গৃহকর্মী (খাদ্দামা) ভিসা’ সত্যায়ন করা সম্ভব নয় এবং হচ্ছেও না।

দূতাবাস গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে, সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে এক বা একাধিক অসাধু ও স্বার্থান্বেষী চক্র সম্পূর্ণ অবৈধ পন্থায় বাংলাদেশ থেকে কুয়েতে নারী গৃহকর্মী প্রেরণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দালালের খপ্পরে পড়ে কুয়েতে আসার পর অনেক নারী গৃহকর্মীই বিভিন্ন মেয়াদে নির্যাতন, বন্দিদশা ও চরম মানবিক সংকটের শিকার হচ্ছেন।

দূতাবাস জানায়, বিগত মাত্র তিন মাসে এই ধরনের অবৈধ প্রক্রিয়ায় কুয়েতে আগত সাতজন বাংলাদেশি নারী গৃহকর্মীকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের বিশেষ সহায়তায় উদ্ধার করে নিরাপদে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে সংশ্লিষ্ট সবার প্রতি কুয়েত দূতাবাস জোরালো অনুরোধ জানিয়েছে। দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক চুক্তি সই হওয়ার আগে যে কোনো বাংলাদেশি নারীকে গৃহকর্মী হিসেবে কুয়েতে আগমন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

ভবিষ্যতে এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা প্রতিরোধে অসাধু চক্রের প্রলোভন ও অপপ্রচার থেকে সবাইকে সাবধান থাকার আহ্বান জানানো হয়েছে। এই মানব পাচারকারী চক্রগুলোকে প্রতিরোধ করার জন্য প্রবাসীদের সচেতনতা ও সহযোগিতা কামনা করে বলা হয়েছে—যদি কোনো ব্যক্তি এই অসাধু চক্রের সন্ধান বা তথ্য পান, তবে তা অনতিবিলম্বে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস অথবা বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন। কুয়েত প্রবাসী সব বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে দূতাবাস সর্বদা সচেষ্ট।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়